শুক্রে সায়ন্তিকা- রেয়াতের শপথ নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শপথের দাবিতে লাগাতার ধর্নায় বেসেছেন রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। এই পরিস্থিতিতে শুক্রবার বিশেষ অধিবেশন ডাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেই  অধিবেশনের আগেই হবে বিএ কমিটির বিশেষ বৈঠক। জানা গিয়েছে, সেখানে সায়ন্তিকা এবং রেয়াতের শপথ নিয়ে আলোচনা হবে।

শপথগ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের চলছে দীর্ঘ সংঘাত। বিধানসভা সূত্রে খবর , শপথ-জটিলতা কাটাতে আইনি পরামর্শ শুরু করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। এই আবহে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকলেন বিধানসভার স্পিকার।

উল্লেখ্য, ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার এবং বরানগর থেকে জয়ী  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে রাজ্যপাল বনাম বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলছে  টানাপোড়েন। আগামী ২৬ জুন রাজভবনে শপথের জন্য সায়ন্তিকাকে ডাকে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু রেয়াত হোসেন সরকার এখনও এমন কোনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন। এই দুই বিধায়কের শপথ গ্রহণ রীতিমাফিক রাজ্য বিধানসভায় অধ্যক্ষের হাতেই হওয়া উচিত। কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এরফলে নির্বাচনে জয়ের পরেও এলাকার কোন কাজ করতে পারছেন না জয়ী বিধায়করা। এই আবহে শপথের দাবিতে ধর্নায় বসেছেন জয়ী দুই বিধায়ক।

বিধানসভার আহত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

‘ম্যানমেড’ বন্যায় ভেসে যাচ্ছে রাজ্য, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, বের করে দেওয়া হল মার্শাল দিয়ে

সৌজন্য, বিধানসভার লবিতেই অসুস্থ তৃণমূল বিধায়ক, ছুটে গেলেন নওশাদ

বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমায় দেশছাড়া করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী

ভারতে মৃত্যুমিছিল, লজ্জা হওয়া উচিত, কেন্দ্রকে নিশানা মমতার

বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে ‘কেন্দ্রীয় বঞ্চনা’, বিজেপির বিরোধিতা

চিকি‍ৎসার নামে বেসরকারি হাসপাতালের ‘বেওসা’য় রাশ টানতে কড়া বিল আনছে রাজ্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]