নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। রবিবার এক্স হ্যান্ডেলে টুইট করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন তিনি। পাশাপাশি তাঁর মতে, নিট কেলেঙ্কারির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। ফলে কেন্দ্রীয় সরকার এই দুর্নীতির দায় অস্বীকার করতে পারে না।

এদিন এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, ‘নিট নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকার কথা লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই তুলব। বিভিন্ন প্রাইভেট এজেন্সিকে কাজে লাগিয়ে পরীক্ষা নিয়েছে এনটিএ। নিট কেলেঙ্কারির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বিহার, গুজরাত ও মধ্যপ্রদেশে। সেখানে বিজেপির শাসন রয়েছে। এই বিষয়টি আমরা সংসদে তুলব।‘ একইসঙ্গে অভিযোগের সুরেই কংগ্রেস নেতা জানান, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলছেন, এটাখুবই ছোটখাটো বিষয়। এরপর বেকায়দার পড়ে এই বিষয়ে সিবিআই তদন্ত দেওয়া হয়। পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেওয়া হয়। আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।‘ পাশাপাশি কংগ্রেস নেতা এদিন জানিয়ে দেন, শিক্ষায় দুর্নীতি শুধুমাত্র ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মধ্যেই নয়, সেইসঙ্গে নেট পরীক্ষাতেও হয়েছে। ফলে শিক্ষা দুর্নীতির দায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অস্বীকার করতে পারে না।

উল্লেখ্য, সংসদে অধিবেশন শুরুর পর নিট কেলেঙ্কারি নিয়ে সরব হয় বিরোধীরা। ইন্ডিয়া জোটের সাংসদদের হইহট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি হয়ে যায় লোকসভা। পাশাপাশি রাজ্যসভাতেও বিরোধী জোটের সাংসদরা ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। লোকসভায় দাঁড়িয়ে নিট কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এই পরিস্থিতিতে সোমবার থেকে সংসদের অধিবেশন শুরু হলে শিক্ষা দুর্নীতি ফের অস্বস্তিতে ফেলতে পারে সরকারকে।

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

কালীগঞ্জ উপনির্বাচনেও সবুজ ঝড়, বাবার আসন ধরে রাখলেন মেয়ে

লোকসভা ভোটে বিজেপি খরচ করেছে ১,৪৯২ কোটি টাকা, তৃণমূলের কত?

কালীগঞ্জে উপনির্বাচনে ভোট পড়ল ৭২.৫০ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]