বাড়িতে একাই থাকতেন নিঃসন্তান বধূ, হয়ে গেলেন খুন

মেমারিতে কী উদ্দেশ্যে প্রতিমাকে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই খুনের ঘটনা ঘটাল, তা এখনও অজানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি রাতে বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল এক বধূর দেহ। তাঁর গলার নলি কাটা ছিল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলার মেমারিতে(Memari)। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বধূকে কোনও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই গ্রেফতার করা হয়নি। স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার নাম প্রতিমা চক্রবর্তী (৩৮)। তিনি মেমারির সুলতানপুরের বাসিন্দা। স্বামী হৃদয় চক্রবর্তী রাঁধুনির কাজ করেন। সেই সূত্রে বাইরেই থাকেন। বাড়িতে একাই থাকতেন নিঃসন্তান প্রতিমা। কী উদ্দেশ্যে প্রতিমাকে খুন(Housewife Murdered) করা হল, তা-ও খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ(Police)। কে বা কারা এই খুনের ঘটনা ঘটাল, তা এখনও অজানা।

জানা যাচ্ছে, শনিবার রাত ৮টা নাগাদ মেমারির চকদিঘিমোড় এলাকায় বোনের দোকানে যান প্রতিমা। তার পর বাড়ি ফিরে আসেন তিনি। রাত ১০টা নাগাদ তাঁর বোন বুলবুল মজুমদার বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখেন প্রতিমা ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। দিদিকে ওই অবস্থায় দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। খবর দেওয়া হয় পুলিশকে। তারা এসে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই ময়নাতদন্ত হবে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে প্রতিমাকে। তবে প্রতিবেশী এবং প্রতিমার পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলছে পুলিশ। খবর দেওয়া হয়েছে তাঁর স্বামীকেও।  

প্রতিমার বোন বুলবুল মজুমদার জানিয়েছেন, ‘দোকান বন্ধ করে দিদির বাড়িতে ঢুকে দেখি, দিদি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জামাইবাবু রান্নার কাজ করেন। তাই প্রায়ই বাইরে বাইরেই থাকেন। শনিবার সকালে রান্নার কাজে দিঘা গিয়েছেন।’ প্রতিমার সঙ্গে কি কারও ঝামেলা ছিল? যদিও প্রতিমার আর এক বোন সজনী চৌধুরী তা মানতে নারাজ। তাঁর কথায়, ‘দিদি অত্যন্ত ভাল মানুষ ছিল। ওর সঙ্গে কারও কখনও ঝামেলা হত না।’ আর এখানেই সন্দেহ দানা বাঁধছে। কে কোন উদ্দেশ্য নিয়ে এই খুনের ঘটনা ঘটালো সেটাই এখন খুঁজে দেখছে পুলিশ।

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

ইঞ্জিনে আটকে হাত! মেমারি স্টেশনে ঢুকতেই থমকে গেল ট্রেন, পরিষেবা স্বাভাবিক

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]