Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন। পরের বছর ১০ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার পরের বছর মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল মধ্য শিক্ষা পর্ষদ।

মধ্য শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পরের বছর ১০ ফেব্রুয়ারি হবে বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি হবে ইংরাজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি হবে অঙ্ক, চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি হবে ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি হবে ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি হবে জীবন বিজ্ঞান, সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি হবে ভৌত বিজ্ঞান ও অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

উল্লেখ্য, এবারে মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছিল গত ২ মে। ৮০ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হয়েছিল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী। পাশের হার দাঁড়িয়েছিল ৮৬.৩১ শতাংশ। ২০২৩ সালের তুলনায় পাশের হার বেড়েছে। এবারে পাশের হারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে কালিম্পং, দ্বিতীয় স্থান পেয়েছে পূর্ব মেদিনীপুর ও তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। কৃতীদের তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৫৭ জন পড়ুয়া।

 

 

 

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00