নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি বিমানবন্দরে এক নম্বর টার্মিনালের ছাদের একাংশের ছাদ ধসে পড়েছে। এই ঘটনায় সরকারি ভাবে এখন এক জন প্রাণ হারিয়েছেন বলে জানান হয়েছে। ইতিমধ্যেই এদিনের এই ঘটনার জন্য মোদিকেই দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখল।
তিনি টুইটে লিখেছেন, এদিনের দিল্লি বিমানবন্দরের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। নির্বাচনের জন্যে ১০ মার্চ তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাহলে তিনি কেন দুর্ঘটনা আর মৃত্যুর দায় নেবেন না ? কেন মোদির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হবে না সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ।‘ ইতিমধ্যেই সাকেতের এই অভিযোগে জেরে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির অন্দরে।
উল্লেখ্য, শুক্রবার ভারী বৃষ্টিপাতের ভোর সাড়ে ৫টা নাগাদ বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ ভেঙে পড়ে। আর সেইসময় বিমানবন্দরে সে সময় পার্কিংয়ে ছিল বেশ কিছু ট্যাক্সি ও গাড়ি। ছাদের একাংশ ভেঙে পড়ে সেগুলির মাথায়। ছাদের কাঠামোর নীচে চাপা পড়ে একাধিক গাড়ি। এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিমানবন্দর চত্বরে। ইতিমধ্যেই দিল্লির মত প্রথম সারির বিমানবন্দরে এই ঘটনায় প্রধানমন্ত্রীকে দায়ী করছে বিরোধী শিবির।