বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ আর বৃদ্ধি করল না কলকাতা হাইকোর্ট

বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, বাংলায় আর কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে লোকসভা নির্বাচন(Loksabha Election 2024) ঘোষণা হওয়ার পর থেকেই বাংলায়(Bengal) দফায় দফায় পাঠানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী(Central Force)। সেই কেন্দ্রীয় বাহিনী রয়ে গিয়েছে লোকসভা ভোট মিটে যাওয়ার পরেও। কিন্তু এবার সেই ছবিতে বদল ঘটলেও ঘটতে পারে। কেননা এদিন অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, বাংলায় আর কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে না। তবে কেন্দ্র সরকার চাইলে তাঁদের রেখে দিতেই পারে। সেক্ষেত্রে কোথায় কত কোম্পানি থাকবে সেটাও কেন্দ্রের সরকারকেই(Central Government) ঠিক করতে হবে। কার্যত বাংলায় কেন্দ্রীয় বাহিনীর রাখা বা না রাখা নিয়ে আর নিজেদের কোর্টে বল রাখল না কলকাতা হাইকোর্ট, বরঞ্চ তা বেশ সুকৌশলে পাঠিয়ে দেওয়া হল কেন্দ্রের কোর্টে। তবে এদিন কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যে শান্তি বজায় রাখতে রাজ্য সরকারকেও সদর্থক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন আদালত জানিয়েছে, রাজ্য শান্তি বজায়ে ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, ভোট পরবর্তী হিংসা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে আদালত। আগামী দু’সপ্তাহের মধ্যে সে বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। রাজ্যে ১৯ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। পরে কলকাতা হাইকোর্ট সেই মেয়াদ বৃদ্ধি করেছিল ২১ জুন পর্যন্ত। তার পরে আরও এক বার বাহিনী রাজ্যে রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়। হাইকোর্ট জানায়, ২৬ জুন পর্যন্ত বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সেই মেয়াদ শেষ হচ্ছে এদিনই। আর এই দিনেই কেন্দ্রীয় বাহিনীর রাখা বা না রাখা নিয়ে দায়ের হওয়া মামলায় আদালত জানিয়ে দিল, আর নতুন করে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে না।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শান্তি বজায় রাখতে রাজ্যকে সদর্থক পদক্ষেপ করতে হবে। তারা তা করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্র। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানিয়েছেন, ‘কেন্দ্রীয় বাহিনী কত দিন থাকবে, সে বিষয়ে দায়িত্ব পুরোটাই কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে। কোথায় কত বাহিনী থাকবে, তার সিদ্ধান্ত নেবে কেন্দ্র। আদালতের পর্যবেক্ষণ আমরা যেটুকু শুনলাম, তাতে বলা হয়েছে, রাজ্য সরকার বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাই এই দায়িত্ব কেন্দ্রকে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ বৃদ্ধি করা হবে, না কমানো হবে, তারা কত দিন রাজ্যে থাকবে, কেন্দ্র সিদ্ধান্ত নেবে।’

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

১০০ দিনের কাজ! হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে কেন্দ্র

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]