চলতি বিশ্বকাপেও শেষ চারে ওঠার আগে ছিটকে গেল আয়োজক দুই দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : যতবার টি ২০ বিশ্বকাপের আয়োজন হয়েছে, ততবারই আয়োজক দেশ শিরোপা জেতেনি। এবারও তার ব্যতিক্রম হল না। চলতি বিশ্বকাপেও আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে।

এবারে টি ২০ বিশ্বকাপ আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার ইংল্যান্ডের কাছে হারতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। রবিবারের পর সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে হার হয় ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ডের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল জানান, ‘অনেকদিন ধরে ক্রিকেট নিয়ে উৎসাহ কমে আসছিল। সেটি ফিরছে দেখে ভালো লাগছে। এখন মানুষ খেলোয়াড়দের ঘিরে মিছিল করছে। শুধু অ্যান্টিগা নয়, পুরো ক্যারেবিয়ান অঞ্চলের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এগিয়ে আসার জন্য।‘ প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে সুপার এইটে ওঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোনস জানান, ‘এটা আমাদের কাছে বড় পাওয়া। এটা আমাদের প্রথম বিশ্বকাপ। আশা করি এটা আমেরিকান জনগণের চোখ খুলে দেবে।‘

উল্লেখ্য, ২০১২ ও ২০১৬ সালের পর সেমিফাইনালে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবারেও সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে ক্যারেবিয়ানদের। তবে এবারের পারফরমেন্সের মধ্যে ইতিবাচক দিকও রয়েছে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। তাঁর মতে, গত ১৫ মাসে যে ক্রিকেট খেলেছি, তাতে ক্রমতালিকায় ৯ নম্বর থেকে ৩ নম্বরে উঠে এসেছি।

 

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

জেল বন্দির সঙ্গে ফোন সেক্স! ঘোর বিপদে মহিলা পুলিশকর্মী

‘নরেন্দার..সারেন্ডার’, যুদ্ধবিরতি নিয়ে মোদিকে খোঁচা রাহুলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]