মজা করে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি মেইল, আটক ১৩ বছরের কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি : মজা করে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হমকি মেইল পাঠিয়ে আটক হলেন উত্তরাখণ্ডের বাসিন্দা ১৩ বছরের এক কিশোর। গত ১৮ জুন হুমকি মেইল পাঠানো হয়েছিল। এরপর পুলিশ তদন্তে নামে। তদন্তে ১৩ বছরের ওই কিশোরের কথা উঠে আসে।

ইন্দিরা গান্ধি অন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার উষা রঙ্গনানি জানান, যে মেইল আইডি থেকে ইমেলটি পাঠানো হয়েছিল, সেই মেইলটি পরীক্ষা করে দেখা হয়। দেখা যায়, উত্তরাঞ্চলের পিথরাগড় থেকে মেইলটি পাঠানো হয়েছিল। এরপরই একটি তদন্তকারী দল সেখানে পাঠানো হয়। সেই প্রতিনিধি দলটি ১৩ বছরের এক কিশোরের সন্ধান পায় যে ওই মেইলটি পাঠিয়েছিল। তদন্তকারীরা জানতে পেরেছে, ওই কিশোর তদন্তকারীদের জানিয়েছে, মা-বাবা তাঁকে একটি মোবাইল ফোন দিয়েছিল। সেই মোবাইল ফোনের মাধ্যমেই ছেলেটি ওই মেইলটি পাঠিয়েছিল। পরে অবশ্য মেইল আইডিটি ডিলিট করে দেয় সে। যদিও এই কথা মা-বাবাকে বলেননি তিনি।

একইসঙ্গে ডেপুটি কমিশনার জানান, ১৩ বছর ওই কিশোর জানিয়েছে, কিছুদিন আগেই হুমকি মেইল পাঠানোর খবর সে পেয়েছিল। তার থেকে অনুপ্রাণিত হয়েই সে বিমান বন্দর উড়িয়ে দেওয়ার হুমকি মেইলটি পাঠিয়েছিল। উল্লেখ্য, গত ১৮ জুন দুবাইগামী বিমানে বোমা থাকার কথা বলে একটি হুমকি মেইল পাঠানো হয়েছিল। হুমকি মেইল আসার পরই তদন্তে নামে পুলিশ।

দিল্লি বিমানবন্দরে বাজেয়াপ্ত প্রায় ২৫ কোটি টাকার গাঁজা

দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি, পর পর ৪দিন হুমকিতে চাঞ্চল্য

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেল অফিসে বোমাতঙ্ক, মিলল না কিছু

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]