নিজস্ব প্রতিনিধিঃ এখন আসেনি বর্ষা। তারআগে কালকা-সিমলা হেরিটেজ রেললাইনে দেখা দিল ফাটল। আর তাতে বাড়ছে উদ্বেগ। এই রেললাইনে ফাটলের জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। জানা গিয়েছে, শনিবার কয়েকজন রেল আধিকারিকদের নজর পড়ে কালকা-সিমলা হেরিটেজ লাইনে ফাটল দেখা গিয়েছে। তাই যাতে কোন বিপত্তি না হয় সেইজন্য তড়িঘড়ি ট্রেন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেল।
এই প্রসঙ্গে রেল আধিকারিকরা জানিয়েছেন, ‘মেরামতির কাজ পুরোদমে চলছে। খুব শীঘ্রই রেল পরিষেবা চালু হবে । বর্তমানে কালকা- সিমলা হেরিটেজ লাইনে সাতটির মধ্যে চারটি ট্রেন বাতিল হয়েছে। বাকি দুটি ট্রেন তারাদেবী পর্যন্ত এবং একটি কান্দাঘাট পর্যন্ত চলছে।‘স্থানীয় কাউন্সিলর সামার হিল বীরেন্দ্র ঠাকুর জানান,’খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।‘ অন্যদিকে রেললাইনে ফাটল হওয়ায় সিমলা হোটেল অ্যান্ড ট্যুরিজম স্টেকহোল্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম কে শেঠ বলেন, ‘এখন বৃষ্টি আসেনি। আসন্ন বর্ষা মৌসুমে কী হবে তা নিয়ে আমরা খুবই চিন্তিত।‘
উল্লেখ্য, কালকা থেকে সি মলার মধ্যে রেল পরিষেবা চালু হয়েছিল ব্রিটিশ আমলে। প্রায় ১২০ বছর আগে চালু হয় ওই রেল পরিষেবা। কালকা-সিমলা রেলপথ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে। আর এবার সেই রেললাইনে দেখা দিল ফাটল।