ভাঁড়ে মা ভবানী, দু’মাস ধরে মাইনে বন্ধ মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বন্যা এবং ভূমিধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। রাজ্য সরকারের ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার  হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু   ঘোষণা করেছেন,  আগামী দু মাস ধরে তিনি এবং তাঁর দলের মন্ত্রীরা বেতন নেবেন না । কারণ, দ্রুত  রাজ্যের আর্থিক সঙ্কট মোকাবিলা করতে হবে।

৬৮ সদস্যের হিমাচল প্রদেশের  বিধানসভায় কংগ্রেসের ৪০ জন এবং বিজেপির ২৮ জন বিধায়ক রয়েছেন। এদিন হিমাচলের মুখ্যমন্ত্রী, বিজেপি মন্ত্রীদের বেতন না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তবে বিজেপির মন্ত্রীরা বেতন নেবেন কিনা তা এখন জানা যায়নি। 

উল্লেখ্য, ২৭ জুন থেকে মেঘ ভাঙা বৃষ্টির ফলে  হিমাচল প্রদেশে ১২০ জনের মৃত্যু হয়েছে । শুধু তাই নয় ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৪২ কোটি টাকা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লাগাতার বৃষ্টির জেরে সেতু, রাস্তা সহ একাধিক বাড়ি নষ্ট হয়ে গিয়েছে।  আর সেইগুলি তৈরি কর‍তে রাজ্য সরকারের লাগবে কোটি কোটি টাকা।  এই   পরিস্থিতে  এদিন বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিপর্যয় পরবর্তী সহায়তা  অনুযায়ী ৯,০০০ কোটি টাকা এখনও কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়নি। তাই রাজ্য সরকারের তরফ থেকেই করা হচ্ছে দুর্যোগ পরবর্তী মোকাবিলা। স্বাভাবিকভাবেই  তাতে  টান পড়েছে ভাঁড়ালে।

হিমাচল প্রদেশ থেকে কাশ্মীরে প্রবল তুষারপাত, বন্ধ হল একাধিক  জাতীয় সড়ক

মুখ্যমন্ত্রীর জন্য আনানো সিঙ্গারা-কেক খেয়ে নিলেন কর্মচারিরা, বেনজির ঘটনার তদন্তে সিআইডি

মিলবে না বিনামূল্যে জল, খসবে গ্যাঁটের কড়ি

হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি, নিহত ২, নিখোঁজ ৩৬

রাজনীতিতে নেমেই হিমাচলে জয়ের মুখ দেখলেন সুখুর স্ত্রী

কালকা- সিমলা রেলপথের লাইনে  ফাটল, বন্ধ ট্রেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]