মিলবে না বিনামূল্যে জল, খসবে গ্যাঁটের কড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মিলবে না বিনামূল্যে জল। হিমাচল প্রদেশের গ্রামীণ এলাকায় এবার টাকা দিয়ে কিনতে হবে জল। যাদের বার্ষিক আয় ৫০ হাজার টাকার বেশি তাদেরকে প্রতিমাসে এবার থেকে জলের জন্য দিতে হবে ১০০ টাকা করে। শুধু তাই নয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে দিতে হবে কিলোলিটার অনুযায়ী টাকা।

রাজস্ব বৃদ্ধির করার জন্য হিমাচল প্রদেশের মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে প্রশাসনিক এক আধিকারিক জানিয়েছেন, ‘ যাদের বার্ষিক আয় ৫০ হাজার টাকার বেশি তাদেরকে প্রতি মাসে জলের বিল হিসাবে ১০০ টাকা দিতে হবে । পাশাপাশি হোটেলের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে কিলোলিটার হিসাবে টাকা নেওয়া হবে। এই অর্থ পানীয় জলের গুণমান উন্নয়নের জন্য ব্যবহার করা হবে।‘

তবে  যারা বিধবা ,  প্রতিবন্ধী এবং  যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে দেওয়া হবে বিনামুল্যে জল। এক আধিকারিক জানিয়েছেন, ‘রাজ্যে প্রায় ১০ হাজার জল সরবরাহ প্রকল্প পরিচালন করতে গিয়ে প্রায় ৮০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। সেইজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ বলা বাহুল্য, গত কয়েক বছরে গ্রামাঞ্চলে হোটেল এবং হোম-স্টেগুলিতে দেওয়া হত বিনামুল্যের জল এবং বিদ্যুৎ সরবরাহ । আর এবার থেকে তাদেরকে জলের জন্য দিতে হবে টাকা।

হিমাচল প্রদেশ থেকে কাশ্মীরে প্রবল তুষারপাত, বন্ধ হল একাধিক  জাতীয় সড়ক

ভাঁড়ে মা ভবানী, দু’মাস ধরে মাইনে বন্ধ মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের  

হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি, নিহত ২, নিখোঁজ ৩৬

কালকা- সিমলা রেলপথের লাইনে  ফাটল, বন্ধ ট্রেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]