ওয়ানাডে প্রিয়াঙ্কার হয়ে প্রচারে যেতে পারেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধির হয়ে প্রচারে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃবস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। দুজনের মধ্যে ৪০ মিনিটের বেশি সময় ধরে বৈঠক হয়। আর ওই বৈঠকের পরেই  প্রিয়াঙ্কার হয়ে মমতার প্রচারে যাওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেসের তরফে এ বিষয়ে মুখ খোলা হয়নি। 

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ওয়ানাড ও রায়বেরেলি দুই কেন্দ্র থেকেই নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধি। রায়বেরেলি কেন্দ্র রেখে দিলেও ওয়ানাড কেন্দ্রটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রাহুল। রাহুলের সিদ্ধান্তের পর ওয়ানাডে ফের নির্বাচন হবে। সেই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। রাজীব তনয়ার হয়ে নির্বাচনী প্রচার শুরু করতে প্রস্তুতি নিতে শুরু করেছে কংগ্রেস। পাশাপাশি এই নির্বাচনী প্রচারে যাতে ইন্ডিয়া জোটের শরিকদের টানা যায়, সেই চেষ্টাও চালাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। জানা যাচ্ছে, প্রিয়াঙ্কার হয়ে নির্বাচনী প্রচারে যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কবে মমতা প্রচারে যাবেন, সেবিষয়ে অবশ্য এখনই কিছু জানা যায়নি।

গত লোকসভা ভোটে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও জোট হয়নি। রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট না হলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বলেছিলেন, তৃণমূল ইন্ডিয়া জোটে আছেন। অর্থাৎ তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছিলেন, বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না করলেও রাজ্যের বাইরে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে কংগ্রেসের সঙ্গে থাকতে তাঁর কোনও বাধা নেই। গত বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন কংগ্রেস নেতা পি চিদম্বরমের। মমতার সঙ্গে চিদম্বরমের সুসম্পর্ক রাজনৈতিক মহলে সকলেরই জানা। চিদম্বরমের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় রাজনীতি নিয়ে মমতার কথা হয়েছে বলে ওয়াকিবহাল মহলের মত। 

 

 

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]