Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুতিনের জন্য জমকালো আয়োজনের পাশাপাশি অংশীদারত্ব চুক্তি সই কিমের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় বুধবার (১৯ই জুন) কিম ইল সাং স্কয়ারে পুতিনকে গার্ড অব অনার দেওয়া হয়। সেই সময় সেখানে অনেক বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পুতিনকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিল হাজার হাজার মানুষ। জনসমুদ্রের ঢল নেমেছিল পিয়ংইয়ংয়তে। আর শিশুদের পরনে ছিল উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক।

পিয়ংইয়ংজুড়ে উৎসবের আমেজ পালিত হচ্ছে। কিম জং উন এবং পুতিনের ছবি দেওয়ালে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই ছবি দিয়ে পুরো রাজধানী সাজানো হয়েছে। গাড়িতে দুই দেশের পতাকাও লাগানোও হয়েছে। লাল গোলাপ, বেলুন দিয়ে সাজানো হয়েছে পিয়ংইয়ং।

রাশিয়া মার্কিন ও দেশটির মিত্রদের আধিপত্য ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে পুতিন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পুতিনের এই সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তাতে দেশ দুটি একে অপরকে সাহায্য করার জন্য সম্মত হয়েছে। তাঁদের মধ্যে একটি চুক্তিতে সই হয়েছে। সই হওয়া চুক্তিতে ঠিক কী কী বিষয়ের উল্লেখ আছে, তা এখনো জানা যায়নি।

কিম ইল সাং স্কয়ারে গার্ড অব অনার শেষে কিম ও পুতিন কুমসুসান প্যালেসে যান। সেখানে দুই নেতা বৈঠক করেন। কোরিয়ান নেতা কিম জানিয়েছেন যে, রাশিয়া ও রাশিয়ার নেতৃত্বের সঙ্গে কৌশলগত যোগাযোগ আরও শক্তিশালী করতে আগ্রহী উত্তর কোরিয়া। অন্যদিকে পিয়ংইয়ং মস্কোর কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহায়তার প্রতিশ্রুতিও পেয়েছে।

অন্যদিকে এই সফর নিয়ে আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র সহ অনান্য দেশগুলি। তাঁরা আশঙ্কা করছে রাশিয়াকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা দেবে উত্তর কোরিয়া। অপরদিকে উত্তর কোরিয়াকেও পরমাণু অস্ত্র প্রকল্পে সাহায্য করবে রাশিয়া।

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা ইউক্রেনের, সোনার দামে বিকোচ্ছে পেট্রোল

‘শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার বিপদ বাড়বে’, হুঁশিয়ারি ম্যাক্রোঁর

সমঝোতায় না আসা পর্যন্ত কোনও চুক্তি নয়, বৈঠক থেকে বেরিয়ে জানালেন ট্রাম্প

পুতিনের সঙ্গে জরুরি বৈঠক করতে মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী

ইরানকে পরমাণু কর্মসূচিতে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন

যাত্রী নিয়ে সাইবেরিয়ার গহীন অরণ্যে নিখোঁজ বিমান, মস্কো জুড়ে তোলপাড়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00