Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুতিনের সঙ্গে জরুরি বৈঠক করতে মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে রাশিয়ায় যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। রবিবারই রাশিয়ায় যাচ্ছেন তিনি। সোমবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

রবিবার ইস্তাম্বুলে ইরানের বিদেশমন্ত্রী বলেন, রাশিয়া ইরানের বন্ধু। ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশ একে অপরের সঙ্গে সকল বিষয়ে পরামর্শ করে। নিজেদের অবস্থান সমন্বয় করে চলে। আরঘচি আরও বলেন, সোমবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।

রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দাবি করেছেন, ইরানের পারমাণবিক ঘাঁটিগুলো ধ্বংস করেছে আমেরিকান বিমানবাহিনী। এই হামলার পর বেশ কয়েকটি দেশ এখন ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।

ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দেশের আত্মরক্ষার জন্য কথআ বলতে মস্কো যাবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। রবিবার ইরানের পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। ৩টি পরমাণুকেন্দ্রকে ধ্বংস করেছে তাঁরা। পাল্টা প্রত্যাঘাত হিসেবে ইজরায়েলে হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে দেশের অবস্থান নিয়ে রাশিয়ায় যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার দিনেই আব্বাস আরাঘচির রুশ সফর কি বড় কোনও ইঙ্গিত? বিশ্ব রাজনীতিতে বড় প্রশ্ন উঠেছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসেনর বিরুদ্ধে গোটা বিশ্বের প্রতিবাদ করা উচিৎ। মার্কিন যুক্তরাষ্ট্রই পরমাণবিক চুক্তি ভঙ্গ করেছে। সামরিক হামলা চালিয়ে আলোচনায় বাধা দেওয়া হয়েছে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার দিনেই আব্বাস আরাঘচির রুশ সফর কি বড় কোনও ইঙ্গিত? বিশ্ব রাজনীতিতে বড় প্রশ্ন উঠেছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসেনর বিরুদ্ধে গোটা বিশ্বের প্রতিবাদ করা উচিৎ। মার্কিন যুক্তরাষ্ট্রই পরমাণবিক চুক্তি ভঙ্গ করেছে। সামরিক হামলা চালিয়ে আলোচনায় বাধা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এর প্রতিবাদ না হলে  আন্তর্জাতিক আইনের কিছুই অবশিষ্ট থাকবে না। বলেও জানিয়েছেন তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00