Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলায় জমি হারাচ্ছে তৃণমূল, বাড়ছে বিজেপি, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে ২০০-র বেশি আসনে জিতে তৃতীয়বার ক্ষমতায় ফিরলেও লোকসভা ভোটে শাসকদল তৃণমূল কংগ্রেস বড়সড় ধাক্কা খাচ্ছে। অন্তত একাধিক বুথফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত মিলেছে। তবে বিধানসভা ভোটের মতো লোকসভা ভোটেও জোট বেঁধে লড়লেও কংগ্রেস এবং বামেরা খুব একটা সাড়া জাগানো ফল করছে না বলে বুথফেরত সমীক্ষায় উঠে এসেছে। যদিও অবৈজ্ঞানিক বুথফেরত সমীক্ষা মানতে রাজি হননি তৃণমূলের শীর্ষ নেতারা। গত বিধানসভা ভোটে, এমনকি পঞ্চায়েত ভোটে বুথফেরত সমীক্ষা কীভাবে ভুল প্রমাণিত হয়েছিল, তা তুলে ধরছেন তাঁরা।  

পাঁচ বছর আগে অর্থা‍ৎ ২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যের ৪২ আসনের মধ্যে ২২টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। উল্টোদিকে বিজেপি জিতেছিল ১৮টি আসনে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল মাত্র ২টি আসন। খালি হাতে ফিরতে হয়েছিল বামেদের। যদিও ২০২১ সালের বিধানসভা ভোটে হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু লোকসভা ভোটে ফের শক্তিক্ষয়ের ইঙ্গিত মিলেছে।

‘এবিপি নিউজ-সি ভোটার’-এর সমীক্ষা অনুযায়ী, রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৩ থেকে ১৭টি আসনে জয় পেতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস বিজেপির ঝুলিতে যেতে পারে ২৩ থেকে ২৭ আসন। আর কংগ্রেস-বাম জোটের ঝুলিতে যেতে পারে ১-৩ আসন। বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, আসন কমলেও বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বাংলার শাসকদল পেতে চলেছে ৪১.৫ শতাংশ ভোট। বিজেপির ঝুলিতে যাচ্ছে ৪২.৫ শতাংশ ভোট। কংগ্রেস-বাম জোট পেতে পারে ১৩.২ শতাংশ ভোট। আইএসএফ-সহ অন্যান্যরা পাবে ২.৮ শতাংশ ভোট।

‘জন কী বাত’ এর সমীক্ষা অনুযায়ী, বাংলায় বিজেপি পেতে পারে ২১ থেকে ২৬টি আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৬ থেকে ১৮টি আসন। ‘ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামাইজ’ এর সমীক্ষায় ইঙ্গিত মিলেছে, বিজেপি পাবে ২১টি আসন। তৃণমূল কংগ্রেস পাবে ১৯টি আসন এবং বাম-কংগ্রেস জোট পাবে দুটি আসন। ‘রিপাবলিক ভারত-ম্যাট্রিজ’ এর সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৬ থেকে ২০টি আসন। উল্টোদিকে বিজেপি পেতে পারে ২১ থেকে ২৫ আসন। আর কংগ্রেস-বাম জোট পেতে পারে সর্বোচ্চ একটি আসন।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00