Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লন্ডনে পা রাখলেও বাবা চার্লসের সঙ্গে দেখা করলেন না প্রিন্স হ্যারি

Share:

নিজস্ব প্রতিনিধি : লন্ডনে এলেও অসুস্থ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করলেন না ছেলে যুবরাজ হ্যারি। সম্প্রতি প্রিন্স হ্যারির মুখপাত্র এই কথা জানিয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার একটি লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন যুবরাজ হ্যারি।

এই প্রসঙ্গে যুবরাজ হ্যারির মুখপাত্র জানিয়েছেন, হ্যারির ঠাসা কর্মসূচি থাকায় তাঁর পক্ষে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই তিনি তাঁর বাবার সঙ্গে দেখা করবেন। জানা গিয়েছে, লন্ডনের যেখানে যুবরাজ হ্যারি অনুষ্ঠানে এসেছিলেন, সেখান থেকে রাজা তৃতীয় চার্লসের বাসভবন মাত্র ৫ কিলোমিটার। অনুষ্ঠানস্থল থেকে রাজা চার্লসের বাসভবন কাছে থাকায় অনেকেই মনে করেছিলেন, যুবরাজ হ্যারি হয়ত তাঁর সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু তিনি দেখা না করায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি। 

বাবা তৃতীয় চার্লসের সঙ্গে যুবরাজ হ্যারির সম্পর্ক মোটেই ভালো নয়। টেলিভিশন সাক্ষাতকারে ব্রিটিশ রাজপরিবার নিয়ে সমালোচনা করায় রাজপরিবারের রোষের মুখে পড়তে হয়েছিল হ্যারিকে। এরপর ২০২০ সালের জানুয়ারিতে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে স্ত্রী মেগানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা শুরু করেন সাসেক্সের ডিউক। স্ত্রী মেগানকে সঙ্গে নিয়ে একটা সময়ে নাইজেরিয়াতেও গিয়েছিলেন যুবরাজ। চলতি বছর গত ফেব্রুয়ারি মাসে অসুস্থ বাবা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে এবারে আর বাবার সঙ্গে দেখা করতে গেলেন না।

ইংল্যান্ডে টেস্ট সিরিজে সাফল্য, ক্যানসার আক্রান্ত দিদিকে নিয়েই স্বপ্নপূরণ

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

স্পেনের স্বপ্নকে ভেঙে ফের ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

ইংল্যান্ডে ভারতীয় দলে যোগ দিলেন এই বিদেশি, কোন দায়িত্ব পেলেন?

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

কোহিনূর ভারতে ফিরবে? কী জানালেন ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী

শেষ সময়ে বাবা চার্লসের পাশে থাকতে রাজ পরিবারে ফিরতে মরিয়া প্রিন্স হ্যারি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00