আন্তর্জাতিক ডেস্ক: রাজ পরিবারের ছত্রছায়ায় থাকতে চায়নি প্রিন্স হ্যারি। নিজের মতো বাঁচার ইচ্ছে বহু লড়াই করেছেন ব্রিটিশ রাজ পরিবারের ছোট ছেলে প্রিন্স হ্যারি। তবে এবার তিনি ঘরে ফিরতে চান বলে জানিয়েছেন। পরিবারের সঙ্গে পুনর্মিলন চাইছেন প্রিন্স।
ব্রিটিশ রাজ পরিবারের ছোট ছেলে প্রিন্স হ্যারি শুক্রবার এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার করেন। সেখানেই তিনি বলেছেন, তিনি ফের পরিবারে ফিরতে চান। এই দিনই হ্যারি তাঁর মনের কথা প্রকাশ করেন।
সেই সাক্ষাৎকারে হ্যারি বলেন, বাবা তাঁর সঙ্গে এখন আর কথা বলেন না। তবে তিনি আর কোনও কিছুর বিরুদ্ধে লড়াই করতে চান না। চার্লস অর্থাৎ তাঁর বাবা আর কত দিনই বা বাঁচবেন। সেই নিয়েও চিন্তা প্রকাশ করেন প্রিন্স।
জানা গিয়েছে, প্রায় ১৫ মাস আগে রাজা চার্লসের ক্যান্সার ধরা পড়ে। এখন তিনি সম্পূর্ণ চিকিৎসার মধ্যে রয়েছেন। কয়েকদিন আগেই রাজা চার্লস তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন। এরপর থেকেই বাবাকে নিয়ে চিন্তিত হয়েছে পড়েছে প্রিন্স হ্যারি।
প্রসঙ্গত, প্রিন্স হ্যারি ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ত্যাগ করে তাঁর স্ত্রী মেগানকে সঙ্গে নিয়ে চলে যান তিনি। তার পরই সরকার হ্যারিকে আর পূর্বের নিরাপত্তা না দেওয়ার সিদ্ধান্ত নেন। এবং প্রতিটি সফরের তাকে আলাদা করে দেয়।
এই নিয়ে একটি মামলাও করা হয়। তখন সরকারের আইনজীবীরা জানায়, হ্যারির নিরাপত্তা কমানোর কারণ। তাঁর রাজ পরিবার থেকে সরে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত আদালতের। বর্তমানে তিনি বেশি দেশের বাইরেই থাকেন। সেই মামলায় হেরে যায় প্রিন্স হ্যারি।
তার পর হ্যারি এক সাক্ষাৎকারে বলেন, “আমি আমার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে চাই। আইনি লড়াই করার আর কোনও মানে হয় না। জীবন মূল্যবান।”
প্রিন্স আরও জানান, “আমার পরিবারের কিছু সদস্য এবং আমার মধ্যে অনেক মতবিরোধ, মতভেদ আছে। কিন্তু এখন সেগুলো ক্ষমা করে দিয়েছি।”