নিজস্ব প্রতিনিধি : বুড়ো আঙুলের চোট নিয়ে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন কেকেআর-র তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী। কিন্তু তাঁর জায়গায় কে খেলবেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ইংল্য়ান্ড সফরে তরুণ ক্রিকেটারদের পাঠাচ্ছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক মাসের সফরের দলে অঙ্গকৃশ রঘুবংশী ছিলেন। কিন্তু হাতের চোট তাঁকে সেই সুযোগ থেকে বের করে দিয়েছে। বুড়ো আঙুলের গুরুতর চোট তাঁর ইংল্যান্ড সফরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
মুম্বই এমার্জিং টিমের হয়ে তাঁর ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু অনুশীলনের সময় তাঁর বুড়ো আঙুল ভেঙে যায়। এর ফলে চিকিৎসার জন্য় তাঁকে প্রস্তুতি শিবির থেকে থেকে বাড়ি ফিরে যেতে হয়েছে। চোট সারিয়ে মাঠে ফিরতে এক সপ্তাহ সময় লাগবে। এর পরেই স্পষ্ট হয়ে গিয়েছে, ইংল্যান্ডে গিয়ে খেলতে পারবেন না তিনি।
জানা গিয়েছে, এই ইংল্যান্ড সফরে মুম্বই এমার্জিং খেলবে। দলকে নেতৃত্ব দেবেন সূর্যাংশ শেডগে। কিন্তু রঘবংশীর জায়গায় নতু কে যাবেন, কে খেলবেন মুম্বই এমার্জিং-র হয়ে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তরুণ ক্রিকেটারদের নতুন নতুন সুযোগের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তরুণ খেলোয়াররা যাতে বিভিন্ন ধরেনর অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে পারেন, তারজন্যই ব্যবস্থা করা হয়েছে। শুধু ঘরের মাঠই নয়, বিদেশের মাঠে খেলতে গেলে একাধিক অভিজ্ঞতা হবে, সেই কারণেই তরুণদের সুযোগ দিতে এই সফরের ব্যবস্থা করা হয়েছে। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলছেন এমন কয়েক জন তরুণ ক্রিকেটারও এই দলে সুযোগ পেয়েছেন।