Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিবার ইডেনে ম্যাচ, পর্যাপ্ত বাস, অটো, ট্য়াক্সি নামাতে উদ্য়োগী রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার রাতে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। এই ম্যাচ শুরুর আগে-পরে কলকাতার রাস্তায় যাতে পর্যাপ্ত পরিবহণের বন্দোবস্ত থাকে, সেজন্য উদ্যোগী হয়েছে পরিবহণ দফতর। রাজ্য সরকারের তরফে সমস্ত বেসরকারি পরিবহণ সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন পর্যাপ্ত পরিমাণে বাস, অটো, ট্যাক্সিকে রাস্তায় নামানো যায়।

পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শুধু শনিবারের ম্যাচের জন্য এই নির্দেশিকা জারি করা হলেও এরপরে যখন আইপিএলের ম্যাচ ইডেনে হবে, তখনও বেসরকারি পরিবহণ সংগঠনকে এই নির্দেশিকা মেনে চলতে হবে। সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা জানান, ‘প্রতি বছরই আইপিএল চলার সময়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করি। এবারে অবশ্য পরিবহণ দফতর আমাদের সঙ্গে কোনও আলোচনায় বসেনি। তবে আমরা একটা চিঠি পেয়েছি। সেই চিঠির ভিত্তিতে আমরা পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা রাখব।‘ রাজ্য সরকারের তরফে ১৩টি বেসরকারি পরিবহণ সংগঠনকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত আইপিএলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়নি। আগামী ৭ এপ্রিল পর্যন্ত আইপিএলের সূচি প্রকাশিত হয়েছে। সেখানে ইডেনের জন্য শনিবারের ম্যাচটিকে রাখা হয়েছে। জানা যাচ্ছে, প্রত্যেক দলকে তাদের হোম গ্রাউন্ডে সাতটি ম্যাচ খেলে। পাশাপাশি সেমিফাইনাল ম্যাচও ইডেনে হতে পারে। সেইসময় ইডেনে ম্যাচ হলে যাতে পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা রাখা হয়, সেই বিষয়েও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00