Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনি দুপুরে ২ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

আগামি শনিবার অর্থাৎ ১৬ মার্চ বিদ্যাসাগর সেতু দুপুর বেলায় দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত ২ ঘন্টার জন্য সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক মাস ধরেই চলছে বিদ্যাসাগর সেতুতে(Vidyasagar Setu) মেরামতির কাজ। কলকাতার(Kolkata) সঙ্গে দেশের মূল ভূখন্ডের সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম বিদ্যাসাগর সেতুর মেরামতির(Bridge Repair) কাজ শেষ হতে হতে চলতি বছরের পুজো গড়িয়ে যাবে। এখন সেতুর ৬টি লেনের মধ্যে ২টি লেন বন্ধ করে ৪টি লেন দিয়ে দুমুখো যান চালাতে হচ্ছে। কিন্তু তারপরেও মাঝে মধ্যেই সেতুতে পুরোপুরি যান চলাচল বন্ধ(Totally Transportation Closed) করে দিয়ে মেরামতির কাজ করতে হচ্ছে। কখনও তার জন্য মাঝরাতের সময়কে বেছে নেওয়া হচ্ছে, কখনও বা দুপুরের সময়কে। সেই সূত্রেই আগামি শনিবার অর্থাৎ ১৬ মার্চ বিদ্যাসাগর সেতু দুপুর বেলায় ২ ঘন্টার জন্য সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত এই সেতু দিয়ে কোনও প্রকারের যানবাহণ চলতে দেওয়া হবে না। ইতিমধ্যেই কলকাতা পুলিশের(Kolkata Police) তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে।

বিদ্যাসাগর সেতু শুধু কলকাতার সঙ্গে দেশের মূল ভূখন্ডের সড়ক পথে সরাসরি সংযোগ সাধন করে না, হাওড়ার সঙ্গেও যোগাযোগ বজায় রেখে চলে। সাধারণ মানুষের পাশাপাশি নিত্যদিন রাজ্যের ভিভিআইপি-রাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কেননা সেতুর টোল ট্যাক্স প্লাজার সামনের রাজ্যের প্রধান সচিবালয় নবান্ন(Nabanna)। তাই বিদ্যাসাগর সেতুর গুরুত্ব রাজ্যের মধ্যে সর্বাধিক। যেহেতি শনিবার ২ ঘন্টার জন্য এই সেতু বন্ধ থাকবে তাই ওই সময় সেতু হয়ে যেতে যাওয়া যাবতীয় যানবাহণকে ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইদিন ওইসময়ে জিরুট আইল্যান্ড থেকে এজেসি বোস রোডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর পথে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে করে দেওয়া হবে। এরপর সেই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের পথে এগিয়ে যাবে।

এছাড়া হেস্টিং ক্রসিং থেকে কে পি রোডের জন্য ডানদিকেও ঘুরে যেতে পারে গাড়িগুলি। বিদ্যাসাগর সেতুর জন্য জে অ্যান্ড এন আইল্যান্ড সাইড থেকে কে পি রোড ধরে আসা সব ধরনের যানবাহনকে ১১ ফারলং গেট দিয়ে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। আবার খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর পথে যাওয়া যানবাহনগুলিকেও হেস্টিং ক্রসিং থেকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের যাওয়ার নির্দেশ দেওয়া হবে। আবার কলকাতামুখী যানবাহণকে হাওড়ার ফরশোর ধরে হাওড়া ব্রিজ হয়ে আসার কথা জানানো হয়েছে।

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানিয়ে দিল হাওড়া পুলিশ

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00