Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোহিতদের টেস্ট খেলতে উ‍ৎসাহিত করছে বিরাট ঘোষণা বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হিমাচল প্রদেশের ধর্মশালায় শনিবারই ইংল্যান্ডকে দুরমুশ করে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছেন রোহিত শর্মারা। আর ভারতের দুর্দান্ত জয়ের পরেই টেস্ট খেলোয়াড়দের জন্য বিরাট ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, ‘এখন থেকে সিনিয়র দলের খেলোয়াড়দের জন্য বিশেষ ইনসেনটিভ চালু করা হচ্ছে। টেস্ট খেলার জন্য সিনিয়র ক্রিকেটাররা সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা পাবেন।’ বিশেষজ্ঞরা মনে করছেন, টেস্ট খেলতে যাতে জাতীয় দলের খেলোয়াড়রা উ‍ৎসাহিত হন, তার জন্যই এমন ঘোষণা করা হয়েছে।

বর্তমানে প্রতি টেস্ট ম্যাচ খেলার জন্য রোহিত শর্মা-বিরাট কোহলিরা ১৫ লক্ষ টাকা পান। কিন্তু ওই সামান্য টাকার প্রলোভন এড়িয়ে অনেকেই নিজেকে সুস্থ রাখতে টেস্ট ম্যাচ খেলা এড়িয়ে যাচ্ছেন। ক্রমশই ছোঁয়াচে রোগের মতো হয়ে উঠেছে ওই ব্যাধী। এবার তা নির্মূল করতেই টাকার থলি নিয়ে নামল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ধর্মশালায় ইংল্যান্ডকে শেষ টেস্টে হারানোর পরেই বোর্ড সচিব জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছেন, ‘এক মরসুমে কোনও ক্রিকেটার যদি বেশি টেস্ট খেলেন, তা হলে ‘ইনসেনটিভ’ হিসাবে তিনি বছরের শেষে আলাদা করে টাকা পাবেন। এমনকি, কেউ প্রথম একাদশে না থাকলেও টাকা পাবেন। খেলোয়াড়দের ‘ইনসেনটিভ’ দেওয়ার জন্য বোর্ডের কোষাগার থেকে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বোর্ড সচিব জানিয়েছেন, ‘কোনও ক্রিকেটার যদি এক বছরে দেশ যতগুলি টেস্ট খেলবে তার ৭৫ শতাংশের বেশি ম্যাচ খেলেন সে ক্ষেত্রে প্রথম একাদশে থাকা ক্রিকেটার ম্যাচ পিছু ৪৫ লাখ টাকা করে পাবেন। প্রথম একাদশে না থাকলে ম্যাচ পিছু ২২.৫ লাখ টাকা করে পাবেন। কোনও ক্রিকেটার যদি ৫০ শতাংশের বেশি ম্যাচ খেলেন তা হলে প্রথম একাদশে থাকলে ম্যাচ পিছু ৩০ লাখ টাকা এবং প্রথম একাদশে না থাকলে ম্যাচ পিছু ১৫ লাখ টাকা করে পাবেন। তবে ৫০ শতাংশের কম টেস্ট খেললে ‘ইনসেনটিভ’ হিসাবে কোনও টাকা দেওয়া হবে না।’

ফের ভারতীয় দলে সামিল হচ্ছেন ধোনি? T20 বিশ্বকাপ দলের মেন্টর হওয়ার প্রস্তাব দিল বোর্ড

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

অগস্টে বাংলাদেশ যাচ্ছেন না শুভমন গিলরা, বিসিবিকে জানিয়েছে বিসিসিআই

শুধু সচিন বা ধোনি নন, এই দুই ক্রিকেটারেরও রয়েছে ভারতীয় সেনা যোগ

ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেটে কিং কোহলি’র অবসর নিয়ে জল্পনা

আমার স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলা, IPL পরে এসেছে: ঋষভ পন্থ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00