Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেটে কিং কোহলি’র অবসর নিয়ে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। এবার এই ফরম্যাট থেকেই বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটের এক উজ্জলতম নক্ষত্র বিরাট কোহলি।

জানা গিয়েছে, ২০ জুন থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সফর। তার আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন।

সূত্রের খবর, কোহলি কয়েকদিন আগে বিসিসিআইকে তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফলে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাঁর উপস্থিত না থাকার সম্ভাবনা বেশি।

ইতিমধ্যেই বিসিসিআইয়ের কর্মকর্তারা বিরাট কোহলির সঙ্গে এই বিষয় কথা বলেছেন। এবং তাঁর সদ্ধান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথাও বলেছেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা’র টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েকদিন পরই কোহলির এই সিদ্ধান্ততে তৈরি হয়েছে জল্পনা। গত বছর বার্বাডোসে ভারতের বিশ্বকাপ জয়ের পর কোহলি এবং রোহিত উভয়ই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন।

ইংল্যান্ড টেস্ট সিরিজের দল চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিটির বৈঠকের ঠিক আগে এই গুরুত্বপূর্ণ ঘোষণা বিরাটের। যা ভারতের জন্য একটি নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা করবে।

যদি বিরাট কোহলিও ইংল্যান্ড সফরের আগে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে ভারতীয় টেস্ট দলের ব্যাটিং ইউনিটে যথেষ্ট অভিজ্ঞতর অভাব দেখা দেবে মনে করা হচ্ছে। বিরাটের অবসরের পর পরবর্তীতে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এবং শুভমান গিলের মতো খেলোয়াড়দের উপর ভারতীয় দল নির্ভর করবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00