Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পচা সমাজের জন্য লজ্জা’, ঝাড়খণ্ডে স্প্যানিশ মহিলা গণধর্ষণে চাঁচাছোলা রিচা চাড্ডা

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অভিনেতা রিচা চাড্ডা নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, "আমাদের পচা সমাজের জন্য লজ্জাজনক! ভারতীয়রা বিদেশীদের সঙ্গে তাদের নিজেদের মহিলাদের মতো আচরণ করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মাটিতে দেশের মেয়েরা তো বটে, বর্তমানে বিদেশীরাও ভারতে মাটিতে সুরক্ষিত নয়। গত শুক্রবার গভীর রাতে ঝাড়খন্ডের দুমকার হাঁসডিহা এলাকায় একজন স্প্যানিশ মহিলাকে গণধর্ষণের ঘটনা ইতিমধ্যেই গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে। যখন ওই স্প্যানিশ মহিলা পর্যটকটি তাঁর স্বামীর সঙ্গে বাইকে চেপে ঝাড়খণ্ডের নির্জন জায়গায় একটি অস্থায়ী তাঁবুতে রাত কাটানোর জন্যে আস্তানা গেড়েছিলেন। তখনই একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে গণধর্ষণের শিকার হন ওই বিদেশীনী। এবার এই ঘটনার প্রতিবাদে সরব হলেন অভিনেত্রী রিচা চাড্ডা। যদিও এই প্রথম নয়, রিচা চাড্ডা বিভিন্ন সময়েই সমাজের বিভিন্ন কাণ্ডে নেটপাড়ায় এসে সরব হন।

সূত্রের খবর, ওই স্প্যানিশ দম্পতি বাংলাদেশ থেকে একটি টু-হুইলারে চেপে ঝাড়খন্ডে পৌঁছন। তাঁরা বিহার হয়ে নেপাল যাচ্ছিলেন বলে খবর। তখনই ঝাড়খণ্ডের দুমকায় তাঁবু খাটিয়ে থাকাকালীন একদল ব্যক্তি মহিলাটিকে গণধর্ষণ করেন, এবং তাদের মারধরও করা হয়। এরপর ওই নির্যাতিতা মহিলা নিজেই স্বামীকে নিয়ে থানায় অভিযোগ জানাতে জন। এখনও পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অভিনেতা রিচা চাড্ডা নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, “আমাদের পচা সমাজের জন্য লজ্জাজনক! ভারতীয়রা বিদেশীদের সঙ্গে তাদের নিজেদের মহিলাদের মতো আচরণ করছে। আমাদের পচা সমাজের জন্য ধিক্কার।”

ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে বলে থানার কর্মকর্তা জানিয়েছেন। ওই মহিলা ইনস্টাগ্রাম ভিডিও বার্তায় জানিয়েছেন, “৭ পুরুষ আমাকে ধর্ষণ করেছে। এমনকী তারা আমাদের মারধর করেছে এবং আমাদের সবকিছু ছিনতাই করে নিয়েছে।” দুমকার সিভিল সার্জন বাচ্চা প্রসাদ সিং পিটিআইকে জানিয়েছেন যে, নির্যাতিতা মহিলাটির, বয়স প্রায় ২৮ বছর, তাঁর ৬৪ বছর বয়সী স্বামী দুমকার ফুলো ঘানো মেডিকেল কলেজ ও হাসপাতালে এখন চিকিৎসাধীন। আর নির্যাতাতার ডাক্তারি পরীক্ষা চলেছে তিনজন গাইনোকোলজিস্ট, একজন রেডিওলজিস্ট, একজন অর্থোপেডিক এবং একজন ডেন্টিস্টের সমন্বয়ে।

শাহরুখ, অমিতাভের পর এবার ফরাসি সরকারের বিশেষ সম্মান পাচ্ছেন রিচা চাড্ডা

সঙ্গীতের অনুষ্ঠানে ‘রানঝা রানঝা’ তে মাতলেন রিচা-আলি

বিয়ের আগেই একেবারে রাজা-রানীর মতো সেজে উঠলেন আলি-রিচা

আলি ফজল নয়, গায়ক আলি জাফরের সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছেন রিচা চাড্ডা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00