Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘তৃণমূলকে চোর বলবেন না, মা মাটি মানুষের সরকারকে চোর বলবেন না’

তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। মা মাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমাদের ছেলেমেয়েরা চোর নয় - বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল রাতেই ঝাড়খণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আবার বাংলার(Bengal) বুকে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের শাসক দলের ২জন মন্ত্রী ও ২জন বিধায়ক। গ্রেফতার হয়েছেন এক হেভিওয়েট নেতাও। রাজ্যে এখন তৃণমূলের নেতা, কর্মী থেকে সাংসদ, বিধায়ক, মন্ত্রীদের উদ্দেশ্য করে প্রকাশ্যেই ‘চোর চোর’ শ্লোগান তোলে বিরোধীরা। এমনকি চলতি জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেও সেই শ্লোগান তোলা হয়েছিল যা নিয়ে তিনি নিজে ক্ষোভ জানিয়েছেন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে। এদিন তিনি বিরোধীদের কাছে আবেদন রাখলেন যেন তাঁরা তৃণমূল কংগ্রেস(TMC) এবং রাজ্যের ক্ষমতাসীন মা-মাটি-মানুষের সরকারকে ‘চোর’ না বলেন। কেন তিনি এই বারণ করছেন তার ব্যাখ্যাও এদিন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন নদিয়া জেলার শান্তিপুরে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই সভা থেকেই তিনি বলেন, ‘বলছে তৃণমূল গরু চুরি করেছে। গরু পাচার, কয়লা পাচার— যা হচ্ছে তাতেই তৃণমূলের নাম করছে! গরু পাচার হচ্ছে সীমান্ত দিয়ে। ওখানে পাহারা দেয় BSF। কয়লা কে দেখে? CISF। কাদের সংস্থা? কেন্দ্রের। Coal India কাদের? কেন্দ্রের। সব তোমাদের! আর দোষ তৃণমূলের? পাহারা দেওয়ার দায়িত্ব BSF’র। হাতের তবে পাঁচটা আঙ্গুল সমান নয়। তাই বলে হাত কেটে দিতে হবে? কংগ্রেস সিপিএম থেকেও অনেকে এসেছেন। এতো বড় সরকার। তবুও একজন দুজন যদি চোর হয় তাহলে তাদেরকে তাড়িয়ে দিন। সিপিএম থেকে কিছু লোক আমাদের দলে ঢুকেছিল। তারা বিভিন্ন অন্যায় করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। মা মাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমাদের ছেলেমেয়েরা চোর নয়। আমরা সব চোর? আর আপনারা সাধু? সব চোরেদের জমিদার, জোতদার। মানুষের টাকা লুট করে বড় বড় কথা! চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি।’ 

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00