Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IAS আধিকারিকদের সম্পত্তির হিসাব দিন, রাজ্যকে নির্দেশ কেন্দ্রের

IPS আধিকারিকদের পরে এবার বাংলায় কর্মরত IAS আধিকারিকদের সম্পত্তির হিসাব দাখিল করতে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভার ভোটের(General Election 2024) মুখে নয়া ফরমান হাজির নবান্নে। বাংলায়(Bengal) যতজন কর্মরত IAS আধিকারিক(IAS Officers) রয়েছেন তাঁদের সম্পত্তির হিসাব দাখিল করতে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারকে নির্দেশ দিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ ও কর্মী বিনিয়োগ মন্ত্রকের তরফে অতিরিক্ত সচিব দীপ্তি উমাশঙ্কর রাজ্যের তৎকালীন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে বলা হয়েছিল, রাজ্যে কর্মরত সকল IAS আধিকারিকদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হিসাব জানাতে হবে। এই সম্পত্তির হিসাব জানানোর জন্য নির্দিষ্ট সময়সীমাও স্থির করে দিয়েছিল কেন্দ্র। সেই হিসাবে চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে সম্পত্তির সেই হিসাব দাখিল করতে বলা হয়েছিল ওই চিঠিতে। কেন্দ্র থেকে চিঠি পাওয়ার পরেই তৎপরতা শুরু হয় নবান্নেও। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার আগেই আবারই কেন্দ্র চিঠি পাঠিয়েছে রাজ্যকে।    

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর অর্থাৎ ২০২৩ সালের শেষ দিনে রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে অবসর নিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। নতুন মুখ্যসচিব হিসাবে বি পি গোপালিকা দায়িত্ব নিয়েছেন। তারপরেই গত ৫ জানুয়ারি রাজ্য সরকারের কর্মী বিনিয়োগ ও প্রশাসনিক সংস্কার দফতরের ভিজিলেন্স সেল থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের সব IAS আধিকারিকেরা যেন ৩১ জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় সরকারের পোর্টালে নিজেদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির যাবতীয় হিসাব দাখিল করে দেন। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সব স্তরের IAS আধিকারিকেরা এই নির্দেশিকা পাওয়ার পরেই নিজেদের সম্পত্তির হিসাব দাখিল করার বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। তারপরেও এসেছে নয়া চিঠি। রাজ্য প্রশাসনের আধিকারিকদের দাবি, প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে রাজ্যের IAS আধিকারিকদের নিজেদের সম্পত্তির পরিমাণ কেন্দ্র এবং রাজ্য সরকারকে জানাতে হয়। সেই নিয়ম মেনেই তাঁরা এ বছরও নিজেদের সম্পত্তির হিসাব দেবেন। এটা প্রশাসনিক স্তরের একটি রেওয়াজও বটে। তাই নতুন কোনও বিষয় এই নির্দেশিকার মধ্যে দেখা উচিত নয়।

তবে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে, যে হেতু এ বছর লোকসভা নির্বাচন, তাই কেন্দ্রীয় সরকার অনেক বেশি সতর্ক। তাই ভোট ঘোষণার আগে থাকতেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বিষয়ে যাবতীয় খোঁজখবর নিয়ে রাখতে চাইছে। যাতে ভোটে সরকারি আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনকে সঠিক তথ্য দেওয়া যায়। কারণ রাজ্যে কর্মরত আধিকারিকদের নিয়েই ভোট পরিচালনার কাজ করে নির্বাচন কমিশন। IAS আধিকারিকদের মতোই, রাজ্যে কর্মরত IPS পুলিশ আধিকারিকদেরও নিজেদের সম্পত্তির পরিমাণ জানাতে নির্দেশ দিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁদেরও জানুয়ারি মাসের শেষ দিনের মধ্যে নিজেদের যাবতীয় হিসাব স্বরাষ্ট্র মন্ত্রকের ঠিক করে দেওয়া পোর্টালে জমা করতে হবে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00