Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাপানে ফের ভূমিকম্প, সুনামির সতর্কতা নেই

Share:

আন্তর্জাতিক ডেস্কঃফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০। তবে মঙ্গলবারের  ভূমিকম্পে জারি হয়নি সুনামির সতর্কতা । এদিন  জাপান সাগরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানা গিয়েছে । এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  তবে  ৯ দিনের মাথায় ফের ভূমিকম্প হওয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

গত ১ লা জানুয়ারি জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারপর থেকে পর পর ২০০ বার কেঁপে উঠেছে জাপানের মাটি। অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম। আর তা দেখে অনেক বিশেষজ্ঞি মনে করছেন, ৩ এর ওপরে যে কম্পনগুলি অনুভূত হচ্ছে সেগিলি আদতে আফটার শকই নয়। সেগুলিও কার্যত এক একটি ভূমিকম্প। এই ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন ১৬১ জন ।

এই ভূমিকম্পের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ওয়াজিমা শহরটি। কার্যত গোটা শহরটি ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। সেই ধ্বংসস্তূপের মধ্যেই এখন প্রাণের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা। তাঁদের ধারনা মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়বে। কেননা অনেক এলাকাতে তাঁরা এখনও পৌঁছাতেই পারেননি। একই আশঙ্কাপ্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদাও। তাঁর মতেও মৃত্যুর সংখ্যা অনেক বেশি হবে। এই পরিস্থিতির মাঝেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান । লাগাতার এই ভূমিকম্পের জেরে জাপানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

নীরব ইতিহাস, পারমাণবিক বোমার আঘাতে আজও বিধ্বস্ত পৃথিবীর বহু স্থান

পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আরও পাগলা কুকুরের জন্ম হবে: অভিষেক

টোকিওতে বিপ্লবী রাসবিহারি বসুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সংসদের প্রতিনিধি দলের, গান্ধিমূর্তিতে শ্রদ্ধা

বিশ্ব জুড়ে হইচই, জাপানে সমুদ্রগর্ভে মিলল ১২ হাজার বছরের প্রাচীন পিরামিড

ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00