Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক ওভারে তিন উইকেট হ্যাজেলউডের, সিডনি টেস্টে বেকায়দায় পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি : সিডনি টেস্টে অ্যাডভান্টেজ পজিশনে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে এক ওভারে তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার বোলার হ্যাজেলউড। তৃতীয় দিনের শেষে পাকিস্তানের স্কোর সাত উইকেটে ৬৮ রান। এখন অস্ট্রেলিয়ার থেকে ৮২ রানের লিড রয়েছে বাবর আজমদের।

এদিন চা বিরতির পর ১৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হয়ে যান আবদুল্লাহ শফিক। পরের ওভারে আউট হয়ে যান শান মাসুদও। এরপর দলের হাল কিছুটা হলেও টেনে ধরেন বাবর আজম ও সাইম আয়ুবরা। বাবর ও সাইমের মধ্যে ৫৭ রানের জুটির ওপর ভর করে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছিল পাকিস্তান। এরপর ব্যক্তিগত ৩৩ রানের মাথায় নাথান লায়নের বলে আউট হয়ে যান সাইম। সাইম আউট হয়ে যাওয়ার পর বেশিক্ষণ ক্রিজে টেকেননি বাবর আজম। ৫২ বলে ২৩ রান করে ট্রাভস হেডের বলে আউট হয়ে যান বাবর। বাবর আউট হয়ে যাওয়ার পরই পাকিস্তানের ব্যাটসম্যানদের ওপর চাপ বাড়াতে থাকে অস্ট্রেলিয়া। এক ওভারে তিনটি উইকেট নিয়ে নেন জোশ হ্যাডেলউড। সৌদ শাকিল, সাজিদ খান ও আগা সালমনকে আউট করে দেন হ্যাজেলউড। ওভারের প্রথম বলেই সৌদকে আউট করেন। এরপর তৃতীয় বলে বোল্ড আউট করে সাজিদকে ও পঞ্চম বলে আগা সালমন ক্যাচ আউট হন। দিনের শেষে ৫ ওভারে ৯ রান দিয়ে চার উইকেট নিয়ে নেন হ্যাজেলউড।

এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৯৯ রানে। ৬০ রানে ল্যাবুশনকে আউট করে সালমন। ষষ্ঠ উইকেটে ৮৪ রানের জুটি বাঁধে মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি। ৫৪ রান করা মার্শকে তুলে নেওয়ার পর পরের ওভারে ক্যারিকেও আউট করেন সাজিদ। ২৮৯ রানে ক্যারি আউট হয়ে যাওয়ার পর মাত্র ১০ রানের মধ্যেই আস্ট্রেলিয়ার বাকি উইকেটেরও পতন হয়। তৃতীয় দিনের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার পারফরমেন্স মোটেও ভালো ছিল না।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

1111লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00