Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইস্তফা ফেরান্দোর, মোহনবাগানের নয়া কোচ হাবাস

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাঁটাইয়ের আগেই সসম্মানে মোহনবাগানের কোচের পদে ইস্তফা দিলেন জুয়ান ফেরান্দো। ইস্তফার পরে তাঁকে আর থাকার জন্য জোরাজুরি করেননি বাগান কর্তারা। তড়িঘড়ি কোচের দায়িত্ব তুলে দিয়েছেন আন্তোনিয়ো লোপেজ হাবাসকে। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া সুপার কাপে সবুজ মেরুনের কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন দলকে একাধিক সাফল্য এনে দেওয়া হাবাস।

চলতি বছরে জুয়ান ফেরান্দোর প্রশিক্ষণে ডুরান্ড কাপ জিতলেও আইএসএলে তেমনভাবে জ্বলে উঠতে পারেনি সবুজমেরুন শিবির। উল্টে টানা তিন ম্যাচ হেরে লিগ তালিকায় ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন লিস্টন কোলাসোরা। পর পর তিন ম্যাচে হারার পরেই কোচের পদ থেকে জুয়ান ফেরান্দোকে সরানোর ব্যাপারে মনস্থির করে ফেলেছিলেন বাগান কর্তারা। সূত্রের খবর, তাঁকে ডেকে সতর্কও করে দিয়েছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। আর সেই সতর্কবার্তাতেই প্রমাদ গুনেছিলেন ফেরান্দো। দল তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আগে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

২০২১ সালে এফসি গোয়া থেকে ফেরান্দোকে কোচের দায়িত্ব দিয়ে নিয়ে এসেছিলেন বাগান কর্তারা। গত দু’বছরে সবুজ-মেরুনের তাঁর প্রশিক্ষণে  ৭৭টি ম্যাচ খেলেছিল সবুজ মেরুন শিবির। তার মধ্যে ৪২টি ম্যাচে জিতেছে দল। ২০টিতে হারের মুখ দেখতে হয়েছে। বাকি ১৫টি ম্যাচ ড্র হয়েছে। ফেরান্দোর পরিবর্ত হিসাবে যাঁকে কোচ করা হয়েছে সেই  হাবাস এক সময় এটিকে-র কোচ ছিলেন। কোচের দায়িত্ব থেকে সরানো হলেও দল থেকে তাঁকে ছাঁটাই করা হয়নি। টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে রেখে দেওয়া হয়েছিল। চলতি মরসুমেও বাগানের টিডি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

দলবদলের মরশুমেও কার টানে মোহনবাগানে থেকে গেলেন এই তারকা মিডফিল্ডার?

চরম বিপাকে মোহনবাগান, দেশি ফুটবলার সই-এ নিষেধাজ্ঞা ফিফা’র

মহামেডান নয় মোহনবাগানের হয়ে খেলতে নামছেন নুনো রেইস

ডুরান্ডের ফাইনালের আগেই  কলকাতা লিগ থেকে ছিটকে গেল মোহনবাগান

Durand Cup 2024: ডুরান্ডের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় সবুজ-মেরুনের

আরও তিনবছর মোহনবাগানের হয়ে খেলবে অভিষেক

ঢাকার আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে মোহনবাগান

মোহনবাগানের সহকারী কোচ হলেন প্রাক্তন ফুটবলার ক্লিফোর্ড মিরান্ডা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00