Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি : জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও পর্যন্ত ভূমিকম্পে ৬২ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু বাড়ি ধসে পড়েছে। আগুন ধরে গিয়েছে বেশ কিছু ভবনে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার বৃষ্টিপাত হতে পারে। ফলে ভমিকম্প বিধ্বস্ত বিভিন্ন জায়গায় ধস নামার সম্ভাবনা রয়েছে। এরফলে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে।

ইশিকাওয়া প্রশাসনের তরফে জানা গিয়েছে, যে ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে ২৯ জন ওজিয়ামা শহরের ও ২২ জন সুজু শহরের বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার দেড় ঘণ্টায় একাধিকবার কেঁপে উঠেছিল জাপানের মাটি। প্রতি কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল চারের ওপরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইশিকাওয়া প্রদেশের নোটো দ্বীপে। জানা গিয়েছে, প্রায় তিন হাজার কর্মী উদ্ধারকাজে প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, বিপর্যয়ের পর জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন তারা।

ইতিমধ্যে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ৫৭ হাজার ৩৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সাধারণ মানুষদের জল, খাবার ও কম্বল সরবরাহ করা হচ্ছে। জানা গিয়েছে, নোটোর উত্তর প্রান্তে অবস্থিত ওয়াজিমা শহরটি স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গত মঙ্গলবার প্রবল ভূমিকম্পের পর থেকে একাধিক মৃদু কম্পন অনুভূত হয় জাপানের বিভিন্ন অংশে। মন্ত্রিসভার প্রধান সচিব ইয়োসিমাশা হায়াশি জানিয়েছেন, আরও বেশ কয়েক দফায় ভূমিকম্প হতে পারে। ইশিকাওয়া প্রদেশের বেশ কিছু জায়গায় এখনও পর্যন্ত বিদ্যুৎ, জল ও মোবাইল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি। আগামী ৭২ ঘণ্টা সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

নীরব ইতিহাস, পারমাণবিক বোমার আঘাতে আজও বিধ্বস্ত পৃথিবীর বহু স্থান

পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আরও পাগলা কুকুরের জন্ম হবে: অভিষেক

টোকিওতে বিপ্লবী রাসবিহারি বসুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সংসদের প্রতিনিধি দলের, গান্ধিমূর্তিতে শ্রদ্ধা

বিশ্ব জুড়ে হইচই, জাপানে সমুদ্রগর্ভে মিলল ১২ হাজার বছরের প্রাচীন পিরামিড

ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00