Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা নেই

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বৃহস্পতিবার জাপানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, জাপানের কুরিল দ্বীপপুঞ্জে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৩ মাত্রা। এনসিএস জানিয়েছে, ভারতীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে  ৬.৩ মাত্রার পর ফের ৫  মাত্রার কম্পনে কেঁপে ওঠে ওই অঞ্চল। এই জোরালো ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এদিন আচমকাই ভূমিকম্পের জেরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে এখনও পর্যন্ত সুনামির সতর্কতা জারি হয়নি।  

ঠিক একমাস আগে গত ১০ ডিসেম্বর জোরাল ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল  ৬.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল টোকিও, জাপানের ১ হাজার ৪৮৮ উত্তর-পূর্বে বলে জানা গিয়েছে। তবে সেই ভূমিকম্পের কারণে কোন প্রাণহানি ঘটেনি। 

এছাড়াও চলতি বছর অক্টোবর মাসে জাপানে পর পর ১৫ বার ভূমিকম্প অনুভূত  হয়। যার জেরে জারি হয়েছিল সুনামির সতর্কতা। জাপানে যে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল তার তীব্রতা ছিল ৬.৬৷  ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে। ভূমিকম্পের পর জাপানের ইজু দ্বীপপুঞ্জে জারি হয়েছিল  সুনামির সতর্কতা। তবে বারবার জোরালো ভূমিকম্পের জেরে জাপানের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

নীরব ইতিহাস, পারমাণবিক বোমার আঘাতে আজও বিধ্বস্ত পৃথিবীর বহু স্থান

পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আরও পাগলা কুকুরের জন্ম হবে: অভিষেক

টোকিওতে বিপ্লবী রাসবিহারি বসুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সংসদের প্রতিনিধি দলের, গান্ধিমূর্তিতে শ্রদ্ধা

বিশ্ব জুড়ে হইচই, জাপানে সমুদ্রগর্ভে মিলল ১২ হাজার বছরের প্রাচীন পিরামিড

ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00