Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাঁড়ারে টানাটানি, বাজেট কমছে Christmas Festival’র

চলতি বছর ‘Christmas Festival’র খরচ ধার্য হয়েছে ৪ কোটি টাকা। ২২ ডিসেম্বর এই উত্‍সবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ম যার যার, উৎসব সবার। বার বার এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর নেতৃত্বাধীন রাজ্যের সরকারও সেই নীতি মেনেই চলে। সেই সূত্রেই গত কয়েক বছর ধরেই কলকাতার(Kolkata) পার্ক স্ট্রিটে বড়দিন ও ইংরেজি বর্ষবরণের উত্‍সব ‘Christmas Festival’ জাঁকজমক করে পালিত হচ্ছে। পার্ক স্ট্রিট ছাড়াও ‘Christmas Festival’ পালিত হয় বৌবাজারের বো ব্যারাকে। চলতি বছরেও ২২ ডিসেম্বর ওই উত্‍সবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু নবান্ন সূত্রে জানা গিয়েছে, খরচের কথা মাথায় রেখে গত বছরের তুলনায় এই বছর এই উত্‍সবের বাজেট(Budget) কমাচ্ছে রাজ্য পর্যটন দফতর(West Bengal Tourism Department)। ‘Christmas Festival’ সুষ্ঠু ভাবে পালন করতে বুধবার রবীন্দ্রসদনে কলকাতা পুরনিগম(KMC) ও পর্যটন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। সূত্রের খবর, সেই বৈঠকের শুরুতেই মন্ত্রী বাজেট কাটছাঁটের কথা জানিয়ে দেন।   

গত বছর ‘Christmas Festival’র খরচ ধার্য হয়েছিল প্রায় ৬ কোটি টাকা। যা চলতি বছরে কমিয়ে করা হয়েছে ৪ কোটি টাকা। গত বছর ২২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত পার্ক স্ট্রিট ও বো ব্যারাকে ওই উত্‍সব চলেছিল। ওই দু’জায়গায় রাস্তার বিভিন্ন স্থানে বড় স্ক্রিন টাঙানো হয়েছিল। এর জন্য মোটা টাকা খরচও হয়। চলতি বছরে বাজেটের সঙ্গে সঙ্গে উত্‍সবের দিনের সংখ্যাও কমানো হচ্ছে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এ বারের ‘Christmas Festival’ পালিত হবে বলে সূত্রের খবর। সেই সঙ্গে চলতি বছরে শুধুমাত্র উদ্বোধনের দিন ওই দু’জায়গায় বড় পর্দার ব্যবস্থা থাকবে। বাকি দিনগুলিতে সশরীরে উপস্থিত থেকেই অনুষ্ঠান দেখতে হবে। অর্থাৎ, গত বছর পার্ক স্ট্রিটের যে কোনও প্রান্তে দাঁড়িয়ে অ্যালেন পার্কের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে ছবি দেখা যেত, তা এ বারে আর দেখা যাবে না।   

‘Christmas Festival’র যাবতীয় ব্যবস্থাপনায় কলকাতা পুরনিগম থাকলেও এর খরচ বহন করে রাজ্যের পর্যটন দফতর। তবে এবারে বাজেট কমানো হলেও পুরো পার্ক স্ট্রিট রকমারি আলো ও এলইডি দিয়ে সাজানোর বিষয়টিতে কোনও কোপ পড়ছে না। প্রতি বছরের মতো এবারেও সেই সাজসজ্জা থাকবে। করা হবে বায়ো টয়লেটের ব্যবস্থাও। একই ব্যবস্থা থাকছে বো ব্যারাকেও। পার্ক স্ট্রিট, বো ব্যারাক ছাড়াও সেন্ট পলস ক্যাথিড্রালকেও ‘Christmas Festival’ উপলক্ষে বিশেষ আলোয় সাজানো হবে। বিড়লা প্ল্যানেটেরিয়াম থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অংশও সাজানোর পরিকল্পনা করা হয়েছিল। যদিও বাজেট কম হওয়ায় ওই অংশে সাজসজ্জা তুলনামূলক ভাবে কম রাখা হবে বলেই জানা গিয়েছে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00