Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট গণনার আগেই ৪ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার অবসান হতে দেরি নেই। আজ রবিবার সকাল আটটা থেকে শুরু হবে তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিধানসভার ভোট গণনা। আর লোকসভা ভোটের সেমিফাইনালে ফলপ্রকাশের আগেই চার রাজ্য ফল পরবর্তী রণকৌশল চূড়ান্ত করতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ওই বিশেষ পর্যবেক্ষকদের তালিকায় পশ্চিমবঙ্গের দুই কংগ্রেস নেতা-নেত্রীর নামও রয়েছে।

গোয়া এবং মণিপুরে সরকার গঠনের সুযোগ হাতছাড়া হয়েছিল দলীয় নেতৃত্বের ভুলে। সেই ভুলের পুনরাবৃত্তি চাইছেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ভোটের ফল প্রকাশের পরে যে রাজ্যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবেন, সেখানে কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন পর্যবেক্ষকরা। পাশাপাশি কোথাও সরকার গঠনের ক্ষেত্রে বিধায়ক সংখ্যা কম পড়লে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে আলোচনা করে অতি দ্রুত সিদ্ধান্ত নেবেন পর্যবেক্ষকরা।

মধ্যপ্রদেশে পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, পৃথ্বীরাজ চবন, রাজীব শুক্লা ও চন্দ্রকান্ত হান্ডোরকে। ছত্তিশগড়ে যাচ্ছেন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন, রমেশ চেন্নিথালা ও প্রীতম সিং। রাজস্থানের পর্যবেক্ষক করা হয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডাকে। তাঁর সঙ্গে থাকছেন মধুসূদন মিস্ত্রি, মুকুল ওয়াসনিক এবং শাকিল আমেদ খান। চার জনই ধুরন্ধর রাজনৈতিক ম্যানেজার হিসেবে পরিচিত।

দক্ষিণের রাজ্য তেলঙ্গানায় পর্যবেক্ষক হয়ে যাচ্ছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তাঁর পাশাপাশি যাচ্ছেন দীপা দাশমুন্সি, অজয় কুমার, কে মুরলীধরন ও কে জি জর্জ। চার রাজ্যে কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, নতুন করে নিয়োগ করা পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় করে চলার।

খাড়গের কাছে ক্ষমা চাইলেন জেপি নাড্ডা, হঠা‍ৎ কী ঘটল?

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, স্পষ্ট ইঙ্গিত দিলেন শশী থারুর

‘দেশবাসীর কাছে কিছু লুকানো হয়েছে?’, মোদি সরকারকে খোঁচা খাড়গের

‘পহেলগাঁও হামলার খবর আগে থেকেই মোদির কাছে ছিল, তাই নিজের সফর বাতিল করেছিলেন’, বিস্ফোরক খাড়গে

‘ঝুঁকুঙ্গা নেহি’, রাজ্যসভায় ‘পুষ্পা’র স্টাইলে জবাব খাড়গের

কংগ্রেসে ফের ভাঙন! হাত ছেড়ে বিজেপিতে সামিল হচ্ছেন শশী থারুর

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে আপত্তি তুলল কংগ্রেস

নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার মাঝে অসুস্থ হয়ে পড়লেন খাড়গে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00