Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ঝুঁকুঙ্গা নেহি’, রাজ্যসভায় ‘পুষ্পা’র স্টাইলে জবাব খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় গতকাল বুধবারই পাশ হয়েছে ওয়াকফ বিল। আর বিল নিয়ে বিতর্কে অংশ নিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি হাতানোর অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। আজ বৃহস্পতিবার বিজেপি সাংসদের অভিযোগের জবাব পর্দার ‘পুষ্পা’র স্টাইলে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভায় ‘পুষ্পা’র স্টাইলে তিনি বলেন, ‘অগর বিজেপি কে লোগ মুঝে ডরাকর ঝুকানা চাহতে হ্যায়। ম্যায় কভি নেহি ঝুঁকুঙ্গা। ম্যায় টুট যাউঙ্গা, লেকিন ঝুঁকুঙ্গা নেহি। ইয়াদ রাখো, ম্যাঁয় ডরানে সে ডরনে ওয়ালা নেহি (বিজেপির নেতারা ভয় দেখিয়ে ভেবেছেন আমাকে মাথা নিচু করতে বাধ্য করবেন। কিন্তু আমি কখনই মাথা নিচু করব না। আমি ভেঙে পড়ব কিন্তু মাথা নিচু করব না। মনে রাখবেন, আমি ধমমওয়ালাদের ধমকে ভয় পাই না)।’

লোকসভার বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বুধবার অভিযোগ করেছিলেন, ‘কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী দলের নেতারা ওয়াকফ সম্পত্তি হাতিয়েছেন। মুসলিম তোষণ করে ভোট ব্যাঙ্ক নিশ্চিত করার লক্ষ্যেই ওয়াকফ বিলের বিরোধিতা করছেন।’ কংগ্রেস সাংসদদের তীব্র আপত্তির মুখে অবস্য ওই মন্তব্য প্রত্যাহার করে নেন তিনি।

এদিন রাজ্যসভায় বিজেপি সাংসদের অভিযোগের জবাব দিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘অনুরাগ ঠাকুর যদি প্রমাণ দিতে পারেন, ওয়াকফের এক সুতো জমি আমি কিংবা আমার পরিবারের কোনও সদস্য হাতিয়ে নিয়েছি, তাহলে ইস্তফা দিতে প্রস্তুত। কিন্তু যদি প্রমাণ না করতে পারেন তাহলে ওঁর উচিত ক্ষমা চেয়ে সাংসদ পদে ইস্তফা দেওয়া।’

খানিক আবেগপ্রবণ হয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কালি ছিটিয়েছেন। আমার রাজনৈতিক জীবন বইয়ের খোলা পাতার মতো। সারা জীবন লড়াই আর সংঘর্ষ চালিয়ে এসেছি। অনুরাগ ঠাকুর আমার সম্পর্কে যে অবমাননাকর মন্তব্য করেছেন তা প্রত্যাহার করে নিয়েছেন বটে, কিন্তু আমার যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। আমার স্বাভিমানে আঘাত করেছেন উনি।’

খাড়গের কাছে ক্ষমা চাইলেন জেপি নাড্ডা, হঠা‍ৎ কী ঘটল?

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, স্পষ্ট ইঙ্গিত দিলেন শশী থারুর

‘দেশবাসীর কাছে কিছু লুকানো হয়েছে?’, মোদি সরকারকে খোঁচা খাড়গের

‘পহেলগাঁও হামলার খবর আগে থেকেই মোদির কাছে ছিল, তাই নিজের সফর বাতিল করেছিলেন’, বিস্ফোরক খাড়গে

কংগ্রেসে ফের ভাঙন! হাত ছেড়ে বিজেপিতে সামিল হচ্ছেন শশী থারুর

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে আপত্তি তুলল কংগ্রেস

নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার মাঝে অসুস্থ হয়ে পড়লেন খাড়গে

‘কঠিন পদক্ষেপ নেওয়া হয়নি’, নারী নির্যাতন নিয়ে মোদিকে তোপ খাড়গের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00