Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমদাবাদ স্টেডিয়ামের পরিবেশ নিয়ে আইসিসিকে নালিশ পিসিবির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাতের আমদাবাদ স্টেডিয়ামের দর্শকদের আচরণ নিয়ে আইসিসি’র কাছে নালিশ ঠুকল পাকিস্তান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এক পোস্টে নালিশ ঠোকার বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও আমদাবাদে দর্শকদের কী ধরণের অশোভন আচরণের মুখে পড়তে হয়েছিল বাবর আজমদের, তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি পিসিবি।

গত ১৪ অক্টোবর আমদাবাদে চির শত্রু ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। টস করতে যাওয়ার সময়ে পাক অধিনায়ক বাবর আজমকে লক্ষ্য করে দর্শক গ্যালারি থেকে ‘জয় শ্রীরাম’ শ্লোগান দেওয়া হয়। এমনকী পাকিস্তানের নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজও দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ফিল্ডিংয়ের সময়ে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা পাক ক্রিকেটারদের লক্ষ্য করে দর্শক গ্যালারি থেকে অশালীন কটূক্তি ও ব্যঙ্গ বিদ্রুপ উড়ে এসিছিল বলেও দাবি পিসিবি কর্তাদের।

মোদির রাজ্যে প্রথম থেকেই ম্যাচ খেলা নিয়ে আপত্তি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের। আইসিসির কাছে এ বিষয়ে আপত্তিও জানিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। যদিও তাঁর দাবিতে কর্ণপাত করেনি আইসিসি। শুধু ভারতের বিরুদ্ধে গ্রুপ লিগেই যে পাকিস্তানকে আমদাবাদে খেলতে হয়েছে, তাই নয়। ফাইনালে উঠলেও খেলতে হবে মোদির রাজ্যে। তার আগেই আইসিসির কাছে মোতেরা স্টেডিয়ামের পরিবেশ এবং দর্শকদের আচরণ নিয়ে লিখিত নালিশ ঠুকে পিসিবি কর্তারা বিসিসিআইকে চাপে ফেলে দিলেন।  

ভিখারি পাকিস্তান! এবার কোপ পড়ছে বাবর আজম-শাহিন আফ্রিদিদের বেতনে

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

উঠে গেল আইসিসির নিষেধাজ্ঞা, ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার

ICC-র জুনের সেরা দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ট্রাম্প প্রশাসনের যথেচ্ছাচার অব্যাহত, আইসিসির ৪ বিচারকের উপর জারি নিষেধাজ্ঞা

আমদাবাদে ‘মহারণ’, ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি পঞ্জাব-মুম্বই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00