Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের পাশাপাশি ৯ ম্যাচের সূচি বদল

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরাপত্তার কারণে আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ সহ ৯ ম্যাচের ক্রীড়াসূচি বদলে গেল। তার মধ্যে কালীপুজোর দিন ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও রয়েছে। বুধবার আইসিসি’র পক্ষ থেকে নয়া ক্রীড়াসূচি ঘোষিত হয়েছে। নয়া ক্রীড়াসূচি অনুযায়ী, আমদাবাদে ভারত ও পাকিস্তানের ম্যাচ ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর হবে। আর ইডেনে কালীপুজোর দিন পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে যে ম্যাচ হওয়ার কথা ছিল, তা একদিন এগিয়ে এসে ১১ নভেম্বর হবে।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে একদিনের বিশ্বকাপের আসর। গত মাসেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র পক্ষ থেকে প্রতিযোগিতার ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছিল। আর ওই ক্রীড়াসূচি ঘোষিত হওয়ার পরেই বিপত্তি দেখা দিয়েছিল। কেননা ভারত ও পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ পড়েছিল ১৫ অক্টোবর। আমদাবাদে ওই দিন নবরাত্রি শুরু। ফলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়্। একই সমস্যা দেখা দেয় ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরেও। ১২ নভেম্বর কালীপুজোর দিন ওই ম্যাচ পড়েছিল। ফলে সিএবি’র কাছে আপত্তি জানিয়েছিল কলকাতা পুলিশ।

বেশ কয়েকটি ম্যাচ নিয়ে উদ্ভুত সমস্যার বিষয়টি আইসিসি’র গোচরে আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই ম্যাচগুলির দিন পরিবর্তনের আর্জি জানানো হয়। সেই আর্জিতে সাড়া দিয়ে দিন বদল করেছে আইসিসি। এদিন আইসিসি’র পক্ষ থেকে নয়া ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। ওই নয়া ক্রীড়াসূচি অনুযায়ী, হায়দরাবাদে পাক-শ্রীলঙ্কা ম্যাচ ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর হবে। ১৩ অক্টোবর লখনউতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ হবে ১২ অক্টোবর। চেন্নাইয়ে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ ১৪ অক্টোবরের পরিবর্তে হবে ১৩ অক্টোবর। পুণেতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচ ১২ নভেম্বরের পরিবর্তে হবে ১১ নভেম্বর। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্দে রোহিত শর্মাদের ম্যাচ হবে ১২ নভেম্বরের পরিবর্তে ১১ নভেম্বর।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

উঠে গেল আইসিসির নিষেধাজ্ঞা, ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00