Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ইভিএম হ্যাক করার পরিকল্পনা হচ্ছে’, সতর্ক মমতা

২৪'র ভোটে ইভিএম হ্যাক করে ভোটে জেতার চেষ্টা করতে পারে বিজেপি। এমনই আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত লোকসভা ভোটে বিজেপির জয় মোটেই নিষ্কলঙ্ক নয়। রীতিমতো কারচুপি করে ও প্রভাব খাটিয়েই এই জয় হাসিল করেছে গেরুয়া শিবির। দিল্লি অশোকা বিশ্ববিদ্যালয়ের বাঙালি সহকারী অধ্যাপক সব্যসাচী দাস এমনই তথ্য প্রকাশ করেছেন তাঁর রিসার্চ পেপারে। তা ঘিরে জাতীয় স্তরের রাজনীতিতে রীতিমত ঝড় উঠেছে। এবার সেই ঘটনার মাঝেই জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কেননা বৃহস্পতিবার তিনি নবান্নে বসে এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, ২০২৪ সালের ভোটেও(General Election 2024) বিজেপি(BJP) ইভিএম(EVM) হ্যাক(Hack) করে ভোটে জেতার চেষ্টা করছে।

আরও পড়ুন ২৪’র ভোটের আগেই দিঘায় উদ্বোধন ১৪৩ কোটির জগন্নাথ মন্দিরের

‘Democratic Backsliding in the World Largest Democracy’ শীর্ষক গবেষণাপত্রটির লেখক অশোকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সহকারী অধ্যাপক সব্যসাচী দাস। তিনি স্পষ্ট বলেছেন, ‘আমি প্রচুর তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছি। তার থেকেই বোঝা যাচ্ছে, কারচুপি হয়েছে। আর তা হয়েছে হাড্ডাহাড্ডি আসনগুলিতে। এর মধ্যে অধিকাংশই আবার সংখ্যালঘু প্রভাবিত। বিভিন্ন রাজ্যের আসন চিহ্নিত করে একেবারে বুথস্তরে কারচুপি হয়েছে। ক্ষমতায় থাকার সুবাদে রীতিমতো নিয়ন্ত্রণ করা হয়েছে বহু কেন্দ্রের ভোট প্রক্রিয়া। এমনকী কাজে লাগানো হয়েছে পর্যবেক্ষকের দায়িত্বে থাকা রাজ্যের সিভিল সার্ভিস অফিসারদেরও। এর ফলাফল গণতন্ত্রের ভবিষ্যতের জন্য আশঙ্কাজনক।’ উল্লেখ্য, ২০১৯’এর ভোটের পর নানা মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। বিশেষ করে কম ব্যবধানে বিজেপির হাতে আসা বেশ কিছু কেন্দ্র ছিল প্রশ্নের মুখে। তার উপর অভিযোগ উঠেছিল, আইটি সেলকে কাজে লাগিয়ে প্রচারেও চোরাগোপ্তা মেরুকরণ হয়েছে। সেইসব জল্পনা অবশ্য অঙ্কুরেই ধামাচাপা পড়ে যায়। কিন্তু এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের গবেষণাপত্র ‘ভোট নিয়ন্ত্রণে’র অভিযোগ আরও একবার উস্কে দিল।

আরও পড়ুন ফুরফুরা শরিফের উন্নয়নে ৫৮ কোটির বরাদ্দ রাজ্যের

উত্তরবঙ্গের এই বাঙালি অধ্যাপকের পাশে দাঁড়িয়েছেন বিশ্বের বহু স্কলার এবং শিক্ষাপ্রতিষ্ঠান। প্রশ্ন, অধ্যাপকের হাতে যদি তথ্য-প্রমাণ থেকেই থাকে, তাহলে সরকার তা খারিজ করবে কীভাবে? আর একই আশঙ্কার আবহ আগামী ভোটেও তৈরি হবে না তো? সেই প্রশ্নই কার্যত উস্কে দিয়ে এদিন মমতা দাবি করেন। ‘আমার কাছে বেশ কিছু খবর এসেছে। ২৪’র ভোটে ইভিএম হ্যাক করার নানা পরিকল্পনা হচ্ছে। আমি এখনই এই ব্যাপ্রা প্রকাশেয় কিছু বলতে চাইছি না। তবে আমাদের INDIA’র পরবর্তী বৈঠকে এটা নিয়ে আলোচনা হবে। তবে মনে রাখবেন বিজেপিকে হারিয়েই ভোটে জিতবে INDIA। ওরা ইলেকট্রনিক মেশিন হ্যাক করার চেষ্টা করছে। কিন্তু INDIA জোট দেশকে বাঁচাবে। INDIA জিতবে। এনডিএ-র কোনও গুরুত্ব নেই। আমি বিজেপি নই, যে চিৎকার করতে হবে।’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00