Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোহনবাগানের সহকারী কোচ হলেন প্রাক্তন ফুটবলার ক্লিফোর্ড মিরান্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরসুমে কোচ জুয়ান ফেরান্দোর ডেপুটি হিসেবে অর্থা‍ৎ সহকারী কোচ হিসেবে প্রাক্তন জাতীয় ফুটবলার ক্লিফোর্ড মিরান্ডাকে বেছে নিলেন সবুজ মেরুনের কর্তারা। মঙ্গলবার সমাজমাধ্যমে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে,  আগামী মরশুমে জুয়ান ফেরান্দোর সহযোগী হিসাবে কাজ করবেন ক্লিফোর্ড। এর আগে এফসি গোয়ায় ফেরান্দোর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন জাতীয় ফুটবলারের। ফলে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন সবুজ মেরুন কর্তারা।

ভারতীয় ফুটবল জগতে ক্লিফোর্ড  মিরান্ডার নাম যথেষ্টই পরিচিত। দেশের জার্সি গায়ে যেমন দাপিয়ে খেলেছেন, তেমনই গোয়ার ডেম্পোর হয়ে চুটিয়ে খেলেছেন। আই লিগে গোয়ার ক্লাবটির পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা একাধিকবার তাঁকে দলে টানার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। গোয়া ছাড়তে চাননি। কেরিয়ারের শেষলগ্নে এসে ক্লিফোর্ড কলকাতার ক্লাব এটিকেতে সই করেছিলেন বটে। ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পরেই কোচিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার। একাধিক যুব দলকে কোচিং করিয়েছেন। এফসি গোয়া ও ওড়িশা এফসির সহকারী কোচ ছিলেন। গত মরসুমের শেষ দিকে অবশ্য ওড়িশা এফসি’র কর্তারা তাঁর কাঁধেই দলের পুরো দায়িত্ব ছেড়েছিলেন।

বর্তমানে সবুজ মেরুনের হেড স্যারের দায়িত্ব রয়েছেন জুয়ান ফেরান্দো। তাছাড়া টেকনিক্যাল ডিরেক্টর পদে রয়েছেন আর এক সফল কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। সহকারী কোচের পদে বাস্তব রায়। তাঁর অধীনেই কলকাতা ফুটবল লিগে খেলছে সবুজ মেরুন ব্রিগেড।

 

দলবদলের মরশুমেও কার টানে মোহনবাগানে থেকে গেলেন এই তারকা মিডফিল্ডার?

চরম বিপাকে মোহনবাগান, দেশি ফুটবলার সই-এ নিষেধাজ্ঞা ফিফা’র

মহামেডান নয় মোহনবাগানের হয়ে খেলতে নামছেন নুনো রেইস

ডুরান্ডের ফাইনালের আগেই  কলকাতা লিগ থেকে ছিটকে গেল মোহনবাগান

Durand Cup 2024: ডুরান্ডের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় সবুজ-মেরুনের

আরও তিনবছর মোহনবাগানের হয়ে খেলবে অভিষেক

ইস্তফা ফেরান্দোর, মোহনবাগানের নয়া কোচ হাবাস

ঢাকার আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে মোহনবাগান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00