Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হলুদ ট্যাক্সির জন্য ‘যাত্রী সাথী’ App নিয়ে এল মমতার সরকার

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছে ‘যাত্রী সাথী’ App। এই App দিয়ে আপাতত হলুদ ট্যাক্সি বুক করে কোনও গন্তব্যে যাওয়া যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলুদ ট্যাক্সির চালকদের একনাগাড়ে যাত্রী প্রত্যাখান, দুর্ব্যবহার কলকাতা(Kolkata) ও শহরতলির বুকে App Cab পরিষেবা চালু করতে বেশ অনুঘটকের ভূমিকা পালন করেছিল। সেই পরিষেবা চালুর পরে কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন হলুদ ট্যাক্সির(Yellow Taxi) চালকেরা। ফলে কিছুটা হলেও কমেছে তাঁদের যাত্রী প্রত্যাখান ও দুর্ব্যবহারের ঘটনা। এই অবস্থায় হলুদ ট্যাক্সির গ্রহণযোগ্যতা বাড়াতে ও তা দ্রুত যাতে আমজনতার নাগালে আসে তার জন্য রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার চালু করেছে ‘যাত্রী সাথী’(Yatri Sathi App) App। এই App দিয়ে যারা হলুদ ট্যাক্সি বুক করে কোনও গন্তব্যে যাবেন তাঁদের নগদে টাকা দেওয়ার পাশাপাশি Online Payment’রও সুবিধা মিলবে। তবে এবার থেকে ওই সব হলুদ ট্যাক্সিতে করে আর মিটারে যাওয়া যাবে না। ইতিমধ্যেই হাওড়া-শিয়ালদহ স্টেশনের হাজারেরও বেশি ট‌্যাক্সিচালক এই ‘যাত্রী সাথী’ App ডাউনলোড করেছেন।

আরও পড়ুন হকারদের পাশে মমতা, ৩ দফায় মিলবে ৮০ হাজার টাকা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘যাত্রী সাথী’ App শুধুমাত্র হলুদ ট্যাক্সির জন্য আনা হয়নি। কলকাতা ও শহরতলি এলাকায় যে সব বেসরকারি App Cab এখন পরিষেবা দেয় তাঁদেরও আগামী দিনের ধাপে ধাপে এই App’র আওতায় নিয়ে আসা হবে। এখন ‘যাত্রী সাথী’ App পরীক্ষামূলক ভাবে চালু করা হলেও আগামী অগস্ট মাস থেকেই তা বানিজ্যিকভাবে চালু হয়ে যাবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ‘যাত্রী সাথী’ App’র সব থেকে বড় সুবিধা হতে চলেছে কম ভাড়ার বিষয়টি। কলকাতা ও শহরতলি এলাকায় চালু থাকা বেসরকারি App Cab-গুলি যখন খুশি যেমন খুশি যে ভাড়া হাঁকে তা ‘যাত্রী সাথী’ App’-এ মিলবে না। অনান্য বেসরকারি App Cab’র তুলনায় ‘যাত্রী সাথী’ App’র মাধ্যমে বুক করা গাড়িতে ভাড়া অনেকটাই কম হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে হলুদ ট্যাক্সিকে এই সরকারি অ্যাপ ক্যাবের আওতায় সামিল করা হচ্ছে। আগামী দিনে Ola ও Uber’র মতো বেসরকারি App Cabগুলিকেও এই সরকারি অ্যাপের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন ‘খেলা হবে’ প্রকল্পের জন্য নাম নথিভুক্ত হবে ‘দুয়ারে সরকার’ কর্মসূচীতে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের Society for Natural Language Technology Research বা SNLTR এই নয়া অ্যাপ ক্যাবের ব্যবসা করতে লাইসেন্স নিয়েছে। হাওড়া-শিয়ালদহ সহ অন‌্যান‌্য ট‌্যাক্সিস্ট‌্যান্ডে পুলিশই ট্যাক্সিচালকদের ফোনে এই অ‌্যাপ ডাউনলোড করে দিচ্ছে। যাদের হাতে স্মার্টফোন নেই, সেই চালকদের গাড়ির নম্বর এবং ফোন নম্বর রেকর্ড করে রাখা হচ্ছে। ভবিষ‌্যতে তাঁদেরকেও এই অ‌্যাপের আওতায় নিয়ে আসা হবে। সব ঠিকঠাক চললে অগস্টেই পুরোপুরি বাণিজ্যিক ভাবে বাজারে চলে আসবে এই ক্যাব। তার আগে অবশ্য পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা বিমানবন্দর, হাওড়া, শিয়ালদহ ও কলকাতা রেল স্টেশনে চালু করা হয়েছে এই অ্যাপ পরিষেবা। 

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00