Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমি বিক্রির কেলেঙ্কারি, বিপাকে ৬৫ ভূমি আধিকারিক

পশ্চিমবঙ্গ সরকারের খাস জমি গোপনে বিক্রি করে দিয়েছিল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফত্রের কিছু আধিকারিক। কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারের হাতে থাকা খাসজমি গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ কানে এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তার জেরে তিনি নির্দেশ দেন গোটা বিষয়টি খতিয়ে দেখতে। সেই নির্দেশে বিষয়টি নিয়ে তদন্তে নামে রাজ্যের ভূমি ও ভূমিসংস্কার দফতর(Land and Land Reforms Department)। তদন্তে দেখা যায় রাজ্যের ১১টি জেলায় ছড়িয়ে থাকা প্রায় ৩৫০ একর খাস জমি(Domain Land) ‘ব্যক্তি মালিকানাধীন’ হিসেবে লিপিবদ্ধ হয়ে গিয়েছে রাজ্যের তথ্যভাণ্ডার তথা অনলাইন ডেটাবেসে। এরপরেই শুরু হয় বিভাগীয় তদন্ত। তাতেই মোট ৬৫জন বূমি দফতরের আধিকারিক চিহ্নিত হয়েছেন যারা এই দুর্নীতির কাণ্ড ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ৬৫জন আধিকারিকদের মধ্যে ৪জন আধিকারিককে Demotion বা পদাবনতির মুখে ফেলা হয়েছে। এদের চাকরি জীবনের আর মাত্র ১৫ বছর বাকি ছিল। ২৯জনদের Increment আটকে দেওয়া হয়েছে। ৩২জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সব মিলিয়ে ১১টি জেলায় বেআইনি ভাবে সরকারি খাস জমি হস্তান্তরের ঘটনা নজরে এসেছে রাজ্যের ভূমি ও ভূমিসংস্কার দফতরের আধিকারিকদের। সেই সব জমির মধ্যে আসানসোলে প্রায় ২৬ একর, কাকদ্বীপে ১৭ একর, সোনারপুরে ১৫ একর, বীরভূমের বিভিন্ন ব্লকে বেশ কিছু জমি রয়েছে। এক শ্রেণির ‘অসাধু আধিকারিকের’ যোগসাজশে এই সরকারি জমি ‘ব্যক্তি মালিকানাধীন’ হিসেবে লিপিবদ্ধ হয়ে গিয়েছিল রাজ্যের তথ্যভাণ্ডার তথা অনলাইন ডেটাবেসে। দ্রুত এই জমি ফের ‘খাস’ তালিকাভুক্ত করাও হয়েছে। শুধু সরকারের খাস জমি বিক্রি করে দেওয়াই নয়, Audit Trial’র নজর এড়াতে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে অবস্থিত Directorate of Land Records’র অধীনে থাকা Central Database-এ ঢুকে ওই সব জমির বর্গাদারদের নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এক্ষেত্রেও অভিযুক্ত কিছু আধিকারিক। এই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00