Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া বিমানের মেঝেতে মল-মূত্র ত্যাগ যাত্রীর, গ্রেফতার

ইতিমধ্যে অভব্যতায় অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: যত কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে। এবার এক যাত্রী বিমানের মেঝেতে মল-মূত্র ত্যাগ করেছেন বলে অভিযোগ উঠল। বিমান যখন মাঝ আকাশে তখন ওই যাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে না গিয়ে আসনের পাশে মল ত্যাগ করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যে অভব্যতায় অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, মুম্বই-দিল্লি এআইসি ৮৬৬ নম্বরের একটি এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটনাটি ঘটেছে ২৪ জুন। পুলিশ জানিয়েছে, রাম সিং নামে এক যাত্রী ১৭এফ নম্বর সিটে বসেছিলেন। তিনি বিমানের মেঝেতে মল-মূত্র ত্যাগ করেছিলেন এবং থুথু ফেলেছিলেন। ওই যাত্রীর অভব্যতা বিমানের কেবিন ক্রু’দের নজরে আসার পর তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপর বিমানটি অবতরণের পর এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা আধিকারিকদের প্রধান ওই যাত্রীকে স্থানীয় থানায় নিয়ে যান। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫১০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য এর আগে এয়ার ইন্ডিয়ার বিমানে এক যাত্রী সহযাত্রীর কম্বলে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন মার্কিন বহুজাতিক আর্থিক সংস্থার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মিশ্র। অভিযোগ, মত্ত অবস্থায় পাশে বসা সত্তর বছরের এক বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন তিনি। ওই অসভ্য আচরণের বিষয়টি বিমান কর্মীদের জানালেও তাঁরা কোনও ভ্রুক্ষেপ না করে উল্টে বৃদ্ধাকে চুপ থাকতে বলেন। বিমান কর্মীদের সহযোগিতা না পেয়ে এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তার গোচরে বিষয়টি আনেন ওই বৃদ্ধা যাত্রী। ডিসেম্বরের শেষের দিকে অভিযুক্ত  শঙ্কর মিশ্রের বিরুদ্ধে দিল্লি পুলিশের পালম থানায় অভিযোগ দায়ের করে বিমান সংস্থাটি। এমনকী অশালীন আচরণে অভিযুক্ত ওই যাত্রীকে ৩০ দিনের জন্য বিমান সংস্থার উড়ানে নিষিদ্ধ করা হয়। প্রস্রাব কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় মার্কিন বহুজাতিক সংস্থা থেকে বরখাস্ত হন অভিযুক্ত।

এ কী কাণ্ড! মাঝ-আকাশে শিশুদের সামনে মুখমৈথুন দম্পতির, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুগল

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

ভয়ঙ্কর খবর! উড়ানের পরেই ৯০০ ফুট নীচে নামল বিমান, বেজে উঠল বিপদ ঘণ্টা

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

নিরাপত্তায় গাফিলতি, এয়ার ইন্ডিয়ার তিন কর্মীকে বরখাস্তের নির্দেশ দিল DGCA

জেগে উঠেছে আগ্নেয়গিরি, যাত্রী না নামিয়েই দিল্লি ফিরল বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমান

টাটার অধিগ্রহণের পর এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিম্নগামী, দুর্ঘটনার দায় নেবে কে?

ট্রেনে কত কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন, জেনে নিন বিশদে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00