Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের ফুটবল কর্তাকে দুই বছর নিষিদ্ধ করল ফিফা

পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আর্থিক অনিয়মের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। আগামী দুই বছর ফুটবল সংক্রান্ত কোনও কার্যক্রমে জড়িত থাকতে পারবেন না তিনি। পাশাপাশি বাফুফে’র সাধারণ সম্পাদককে বাংলাদেশি মুদ্রায় ১২ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। এ বিষয়ে এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আজ শুক্রবার ফিফার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া অর্থের সঠিক হিসেবে দিতে ব্যর্থ হয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি ভুল নথিপত্র জমা দিয়েছিলেন। প্রদেয় টাকা নিয়ে মিথ্যা তথ্যের জন্যই দুই বছরের জন্য তাঁকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই বছর ফুটবল সংক্রান্ত কোনও কার্যক্রমে জড়িত থাকতে পারবেন না তিনি। আবু নাঈম সোহাগের শাস্তির বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও জানানো হয়েছে।’

উল্লেখ্য, কয়েক মাস আগেই আর্থিক অনিয়মের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছিল ফিফা। সেই নোটিশের জবাব দিতে সশরীরে ফিফার সদর দফতর জুরিখেও গিয়েছিলেন বাফুফে’র সাধারণ সম্পাদক।  যদিও তাতে শেষ রক্ষা হয়নি। সোহাগের জবাবে খুশি হননি ফিফার নৈতিক কমিটির সদস্যরা।

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

স্পেনের স্বপ্নকে ভেঙে ফের ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

চরম বিপাকে মোহনবাগান, দেশি ফুটবলার সই-এ নিষেধাজ্ঞা ফিফা’র

ফের ফিফার রোষের মুখে পাকিস্তান,অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ

মহিলা ফুটবলারকে ‘মোটা’ বলে খোঁচা, ফেডারেশন সভাপতিকে বরখাস্ত করল ফিফা

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে মেসি-এমবাপের সঙ্গে ভিনিসিয়ুসও

ডাক পেলেন না শুভাশিস বসুরা, মালয়েশিয়া ম্যাচে কারা খেলবেন ভারতীয় দলে ?

কোথায় হচ্ছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ? জানালেন ফিফা প্রেসিডেন্ট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00