Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোথায় হচ্ছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ? জানালেন ফিফা প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী বছর আয়োজিত হতে চলেছে বহুপ্রতীক্ষিত ক্লাব বিশ্বকাপ। মেক্সিকো, কানাডাকে সঙ্গে নিয়ে বিশ্বকাপের আয়োজনের আসরে নেমেছে আমেরিকা। ১৫ জুন থেকে বিশ্বের সেরা ৩২টি ক্লাবকে নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপের ফাইনালের আসর বসবে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে। এমনটাই  জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী বছর ১৫ জুন থেকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ খেলা হবে মোট ১২টি ভেন্যুতে। সেগুলি হল মার্সেডিজ স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, জিওডিস পার্ক, মেটলাইফ স্টেডিয়াম, ব্যাঙ্ক ওব আমেরিকা স্টেডিয়াম, ক্যাম্পিঙ ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম।

এই প্রতিযোগিতায় ইউরোপ থেকে অংশগ্রহণ করবে ১২টি দল। ইউরোপের দলগুলির মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদের ক্লাবরা। দক্ষিণ আমেরিকার ৬টি দল অংশগ্রহণ করবে। সেখানে থাকছে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স, রিভার প্লেট ও ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো সহ একাধিক। আফ্রিকা, এশিয়া ও উত্তর – মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব অংশগ্রহণ করবে। ওশিয়ানিয়া মহাদেশের ২টি ক্লাব ও স্বাগতিক দেশের ১টি ক্লাব অংশ্রহণ করবে। এছাড়া, ২০২১-২০২৪ সালের মধ্যে মহাদেশীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলরা সরাসরি সরাসরি ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে।

এই ফুটবল বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গে ফিফার সভাপতি ইনফান্তিনো বলেন, বিশ্বব্যাপী ক্লাব ফুটবলের সংহতি ও অন্তর্ভুক্তিকরণের উদাহরণ হিসেবে থাকবে এই বিশ্বকাপ। যেখানে ছোটো এশিয়া, ওশানিয়া ও আফ্রিকার সেরা দলগুলি ইউরোপের বড় দলগুলির সঙ্গে খেলার সুযোগ পাবে।

 

 

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

স্পেনের স্বপ্নকে ভেঙে ফের ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

আমেরিকার বিমানবন্দরে ভারতীয় পড়ুয়াকে মাটিতে ফেলে পা দিয়ে গলা চেপে ধরল নিরাপত্তারক্ষীরা

চরম বিপাকে মোহনবাগান, দেশি ফুটবলার সই-এ নিষেধাজ্ঞা ফিফা’র

ফের ফিফার রোষের মুখে পাকিস্তান,অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ

মহিলা ফুটবলারকে ‘মোটা’ বলে খোঁচা, ফেডারেশন সভাপতিকে বরখাস্ত করল ফিফা

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে মেসি-এমবাপের সঙ্গে ভিনিসিয়ুসও

ডাক পেলেন না শুভাশিস বসুরা, মালয়েশিয়া ম্যাচে কারা খেলবেন ভারতীয় দলে ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00