Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কান্না শুনে ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ আধিকারিক

ট্রাফিক পুলিশের সাহায্যে সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষায় বসতে পারে ওই পরীক্ষার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিকের (Madhyamik Examination) ভূগোল (Geography) পরীক্ষা দিতে বেরিয়ে বিপাকে পড়া এক ছাত্রীর দিকে সাহায্যের হাত বাড়ালেন ট্রাফিক পুলিশের (Traffic Police) এক আধিকারিক। যার ফলে সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষায় বসতে পারল ওই পরীক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন ওই পরীক্ষার্থী। সময়টা তখন সকাল ১১টা বেজে ২০ মিনিট। রাস্তার এদিক ওদিক ছুটোছুটি করছিল ওই পড়ুয়া। বিষয়টি দেখে এগিয়ে আসেন হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের কর্তব্যরত ওসি শৌভিক চক্রবর্তী। তিনি ওই ছাত্রীকে জিজ্ঞাসা করেন কোনও সমস্যা হয়েছে কি না। এরপর ছাত্রীটি জানায়, সে মাধ্যমিক পরীক্ষার্থী শনিবার তার ঠাকুরদার শেষকৃত্য হচ্ছে। আর সেই কারণে সেখানে গিয়েছেন পরিবারের সদস্যেরা। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে না পারায় তাই চিন্তিত সে। চভহাত্রীটি জানায় তার পরীক্ষার সিট পড়েছে শ্যামবাজারে আদর্শ শিক্ষা নিকেতনে। এরপর ওই ছাত্রীর কথা শুনে তাকে নিজের সরকারি গাড়িতে তুলে নেন শৌভিক। দ্রুত কন্ট্রোল রুমে ফোন করেন তিনি। ওই এলাকায় গ্রিন করিডর করার ব্যবস্থা করার জন্য বলেন। এরপর গ্রিন করিডোর ধরে দ্রুত গাড়িতে করে ওই ছাত্রীকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তিনি। সকাল সাড়ে ১১টা নাগাদ তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে সক্ষম হন তিনি।

অবশেষে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পর ওই ছাত্রী পরীক্ষায় বসতে পারে। তবে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ট্রাফিক পুলিশের আধিকারিক শৌভিককে ধন্যবাদ জানিয়েছে ওই ছাত্রীটি। ওই পরীক্ষার্থী শ্রীজৈন বালিকা বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গিয়েছে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00