Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এশিয়া কাপ আয়োজনে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের আসর বসার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এশিয়া কাপ নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের আসর বসার কথা ছিল। কিন্তু পাক মাটিতে খেলতে অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে কোনও নিরপেক্ষ ভেন্যুতে ওই আসর বসানোর পরিকল্পনা নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী মার্চেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে। পাকিস্তানের পরিবর্তে বিকল্প স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা-এই তিন দেশের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশে এশিয়া কাপের আসর বসার সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের তিনি জানান, এশিয়া কাপ আয়োজনের কোনও চেষ্টা চালাবে না বিসিবি।  কারণ ওই সময়ে বাংলাদেশে বর্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। টি-২০ প্রতিযোগিতা হলে একটা সুযোগ নেওয়া যেত। কিন্তু ৫০ ওভারের ফরম্যাট হওয়ায় কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়। এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেলেও তা শেষ করা কঠিন হয়ে যাবে।  সেই কারণে এশিয়া কাপ আয়োজনের জন্য কোনও অনুরোধ জানানো হবে না।’

গত শনিবার বাহরাইনে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের একান্ত বৈঠকের পরেই জল্পনা ছড়ায়, পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ। তবে জায়গা বদল হলেও প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থাপনা পিসিবির হাতেই থাকবে। পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু হিসেবে যে কোনও দেশকে বেছে নিতে পারবে।’ যদিও এদিন বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘এশিয়া কাপের আসর কোথায় বসবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে রয়েছে। ফলে ওরাই সিদ্ধান্ত নেবে।’

এশিয়া কাপের আগে দু’বারই ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ পাক পেসারের

একের পর এক বঞ্চনা, মনে ব্যথা নিয়েই পশ্চিমাঞ্চলের নেতৃত্ব ফেরালেন শ্রেয়স

৬ জন অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য তৈরি আফগানিস্তান

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত, ঠাঁই হলো না সৌম্য-মিরাজের

ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া সিরিজ নয়, জানাল ক্রীড়া মন্ত্রক

সাকিবকে নিষিদ্ধ করার পুরস্কার, অ্যালেক্স মার্শালকে নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভিখারি পাকিস্তান! এবার কোপ পড়ছে বাবর আজম-শাহিন আফ্রিদিদের বেতনে

ফের বাইশ গজে ফিরছেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00