Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিন্দু-মুসলিম সম্প্রীতি ভাঙতেই ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘৃণা: রাহুল

লালকেল্লা থেকে ভাষণ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জ্বলন্ত সমস্যা থেকে দেশবাসীর নজর ঘোরাতে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘৃণা। সব ধর্মের সব বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। তৈরি করতে হবে বিদ্বেষমুক্ত ভারত।  

শনিবার লাল কেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তাই রাখলেন কংগ্রেস যুবনেতা রাহুল গান্ধি। এদিন শেষ হল তাঁর ভারত জোড়ো যাত্রা। সকালে রাহুল গান্ধি দিল্লি প্রবেশ করেন। কয়েক ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। বিকেলে ফের শুরু হয় যাত্রা। দিল্লির বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষ হয় লাল কেল্লায়। পরে সেখানে তিনি একটি জনসভা করেন।

জনসভায় রাহুল বলেন, দেশে ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। বাক্-স্বাধীনতার অধিকার কারও নেই। যে সরকার নিজেদের কৃষক দরদি বলে দাবি করে, সেই সরকার একের পর এক কৃষক-স্বার্থ বিরোধী পদক্ষেপ করেছে।  যুবরাজ বলেন, যেহেতু তিনি কৃষকদের হয়ে কথা বলেছেন, সেই জন্য কেন্দ্রে আসীন শাসকদল তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে কোটি টাকা খরচ করেছে। 

রাহুল বলেন, বিজেপি নিজেদের হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে দাবি করে।  ওদের আমার প্রশ্ন- হিন্দু ধর্মের কোথায় লেখা আছে অহিন্দু, গরিব, আর্থিকভাবে দূর্বলদের ওপর চড়াও হয়। তাদের  নানাভাবে হেনস্থা কর। 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ দেন অভিনেতা কমল হাসান। কেন রাহুলের পদযাত্রায় অংশ নিলেন তা জানাতে গিয়ে তিনি বলেন, অন্তরাত্মার ডাকে তিনি এই কর্মসূচিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

আরও পড়ুন শুরু রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা

‘আপকে সমর্থন নয়’, খাড়গে-রাহুলকে আর্জি পঞ্জাব ও দিল্লির কংগ্রেস নেতাদের

‘পর্দায় বোমক্যাশের চরিত্রে একদমই মানাবে না দেব-কে’, কী যুক্তি রাহুলের

যারা আমায় ব্যঙ্গ করে, তাদের ধন্যবাদ: বিজেপিকে সপাটে চড় রাহুলের

ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে উর্মিলা মাতন্ডকর

‘ভারত জোড়ো’ যাত্রা নিয়ে রাহুলকে খুনের হুমকি দেওয়া ব্যক্তি ধৃত

নর্মদা বাঁধ বিরোধীদের সঙ্গে পদযাত্রা, নাম না করে রাহুলকে খোঁচা মোদির

ভোট রাজ্যে নেই ‘ভারত জোড়ো’ যাত্রা, রাহুলকে কটাক্ষ অনুরাগের

সাভারকারের ‘অবমাননা’, রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00