Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাভারকারের ‘অবমাননা’, রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সাভারকারের নামে ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল শিব সেনার শিন্ডে গোষ্ঠী।

Share:

নিজস্ব প্রতিনিধি :  সাভারকারের নামে ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল শিব সেনার শিন্ডে গোষ্ঠী। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ, মহারাষ্ট্রে ‘ভারত জোড়ো’ যাত্রায় তিনি সাভারকারের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, তাতে সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের আকোলায় ‘ভারত জোড়ো’ যাত্রার ফাঁকে এক সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন যে, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে বেইমানি করেছেন সাভারকার। কারণ, তিনি স্বাধীনতার আগে ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে চিঠি দেয়েছিলেন। রাহুলের এই মন্তব্যে ফুঁসে ওঠে শিব সেনা। শিব সেনার মহিলা নেত্রী বন্দনা ডোংরে থানে নগর থানায় সোনিয়া-তনয়ের নামে অভিযোগ দায়ের করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাহুলের মন্তব্যে সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। শিব সেনা নেত্রী বলেন, ‘স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের বিরুদ্ধে এই অপমানজনক মন্তব্য আমরা মেনে নেব না’। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০  ও ৫০১ ধারায় অভিযোগ রায়ের করা হয়েছে। রাহুলের ওই মন্তব্যের পর শিব সেনার শিন্ডে গোষ্ঠীর মুখপাত্র নরেশ মাসাকে বলেন, ‘পুলিশের উচিত রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া’। তারপরই কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে শুধু শিব সেনার শিন্ডে গোষ্ঠীর নেতারা নন, খোদ উদ্ধব ঠাকরেও সাভারকারের বিরুদ্ধে রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানান, তিনি ওই মন্তব্যের সঙ্গে সহমত নন।

 গতকালই রাহুলের মন্তব্যের পর বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র রাজীব-পুত্রের কড়া সমালোচনা করে বলেছিলেন, ‘রাহুলের এই মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী সাভারকারকে স্বাধীনতা সংগ্রামী বলে আখ্যা দিয়েছিলেন। এখন রাহুল অন্য কথা বলছেন। তাহলে মিথ্যুক কে, ইন্দিরা না রাহুল’?                                                                                                                                                                                                                               

                                                                                                                                                                                                                                                               

‘আপকে সমর্থন নয়’, খাড়গে-রাহুলকে আর্জি পঞ্জাব ও দিল্লির কংগ্রেস নেতাদের

‘দাঙ্গা’ মন্তব্যের জের, অমিত শাহের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের কংগ্রেসের

‘পর্দায় বোমক্যাশের চরিত্রে একদমই মানাবে না দেব-কে’, কী যুক্তি রাহুলের

যারা আমায় ব্যঙ্গ করে, তাদের ধন্যবাদ: বিজেপিকে সপাটে চড় রাহুলের

ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে উর্মিলা মাতন্ডকর

হিন্দু-মুসলিম সম্প্রীতি ভাঙতেই ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘৃণা: রাহুল

‘ভারত জোড়ো’ যাত্রা নিয়ে রাহুলকে খুনের হুমকি দেওয়া ব্যক্তি ধৃত

নর্মদা বাঁধ বিরোধীদের সঙ্গে পদযাত্রা, নাম না করে রাহুলকে খোঁচা মোদির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00