Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পর্দায় বোমক্যাশের চরিত্রে একদমই মানাবে না দেব-কে’, কী যুক্তি রাহুলের

আমি তো শাহরুখ খানের ফ্যান, তো শাহরুখ খানকে নিয়ে কেউ কিছু বললে আমি ঠিক এমনিভাবেই কারুর পিছনে লাগতাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমজনতার পাশাপাশি সেলিব্রিটিদের লড়াইও আজকাল সোশ্যাল মিডিয়া সাক্ষী হয়ে থাকে। আর তা জমিয়ে উপভোগ করেন নেটিনাগরিকরা। সম্প্রতি নেটিজেনদের দ্বারা রীতিমতো তুলোধনা হলেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। ‘এই মুহূর্তে বাঙালির বড় জোকস-দেব ব্যোমকেশ হচ্ছেন’, ব্যস, এই স্টেটাস দেখেই রাহুলের উপর বেজায় চটলেন দেব-ভক্তরা। বর্তমানে টলিপাড়ার অন্যতম সুপারস্টার দেব। জনপ্রিয়তার বিচারে তাঁর পাল্লা অনেকটাই ভারি, এমনকী শুধু নায়ক হিসেবে নয়, প্রযোজক হিসেবেও দারুণ সফল দেব। এদিকে বড়পর্দার পাঠ অনেকদিন আগেই ঘুচিয়েছেন রাহুল, এখন টেলিপর্দার বেশ নামি-দামি তারকা তিনি। সোশ্যাল মিডিয়াতেও বরাবরই সক্রিয় রাহুল। একাধিক সময়ে তাঁকে প্রতিবাদী মেজাজেও দেখা যায়। কিন্তু তা বলে দেবকে খোঁটা? না শুধু দেব ভক্তরাই নয়, রাহুলের উপর মেজাজ হারালেন প্রযোজক রাণা সরকারও। ঠিক কী বক্তব্য রাহুলের? দেবকে নিয়ে আচমকা বেফাঁস মন্তব্য করতেই বা গেলেন কেন তিনি?

এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যম রাহুলের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে রাহুল বলেন, ‘যে বিতর্কটা হয়েছে, সেটা নিয়ে যারা আমাকে গালাগালি দিচ্ছে তাঁরা বেশ করছে। আমি তো শাহরুখ খানের ফ্যান, তো শাহরুখ খানকে নিয়ে কেউ কিছু বললে আমি ঠিক এমনিভাবেই কারুর পিছনে লাগতাম। দেবের বিরাট ফ্যান ফলোয়িং, ফ্যানেরা আমাকে গালাগালি দিচ্ছে, বেশ করছে। কিন্তু আমিও আমার জায়গায় ঠিক। বাংলা সাহিত্যের ফ্যান হিসাবে আমার অধিকার যে, আমি ব্যোমকেশকে যেভাবে দেখতে চাই সেভাবে দেবকে দেখতে পাচ্ছি কিনা। এটাই তো সুস্থ গণতন্ত্রের লক্ষ্মণ। আমি আমার দৃষ্টিভঙ্গি আমার সোশ্যাল মিডিয়াতে রাখতেই পারি’।

গত মাসের শেষেই দেব রুপোলি পর্দায় ব্যোমকেশ হিসাবে নিজের নাম ঘোষণা করেছেন। এদিকে বাংলা ইন্ডাস্ট্রিতে একঝাঁক ব্যোমকেশ। উত্তমকুমার, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য- একাধিক বাঙালি দর্শকের ব্যোমকেশ হয়েছেন তাঁরা। কিন্তু দেবকে ঠিক মানাচ্ছে না, তাই দেবকে বোমক্যাশ সাজে দেখতে আপত্তি রাহুলের। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁর পছন্দের ব্যোমকেশ অবশ্যই রয়েছে, যে তালিকায় আছেন আবির, যিশু এবং গৌরব। প্রসঙ্গত ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’ তৈরি করছেন দেব। অভিনেতার পাশাপাশি, এই ছবির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন বিরসা দাশগুপ্ত।

‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

দুর্যোগে প্রশাসন সবসময় পাশে রয়েছে, ঘাটালের পরিস্থিতি দেখে পোস্ট দেবের

মাধ্যমিকে অষ্টম র‍্যাঙ্ক করায় অরিত্র’কে ফোন দেবের, কৃতী ছাত্রকে জানালেন শুভেচ্ছা

দেবকে আচমকাই চিঠি মমতার , কী লিখলেন তাতে ?

ভিড় ঠেলে নকুড়ের মিষ্টির দোকানে দেব, কার জন্যে সন্দেশ কিনলেন নায়ক?

‘যথাযথ ব্যবস্থা নেব’, ‘খাদান’ মুক্তির আগে কাকে হুঁশিয়ারি দিলেন দেব?

ঘোষণা দিয়েও মুক্তি পেল না ‘খাদান’-এর ট্রেলার, কারণ জানালেন দেব

সাতসকালে পুজোর থালা হাতে তারাপীঠ মন্দিরে দেব, ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শুরু?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00