Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফাঁকা সভায় শূন্য আওয়াজ! ১২ ডিসেম্বর নিয়ে আবারও সাফাই শুভেন্দুর

উল্লেখ্য, ‘দিলীপ বিজেপি’ এবং ‘শুভেন্দু বিজেপি’ আলাদা শিবির হিসেবেই পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনটি তারিখ ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। চলতি মাসের ১২, ১৪ এবং ২১ তারিখ। ঘোষণা করেছিলেন ‘বড় কিছু হবে’। সেই ১২ ডিসেম্বর আজ। হাজরার সভা থেকে এদিন কার্যত সাফাই দিলেন তিনি। তাঁর সভায় উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (DILIP GHOSH) দেখা মেলেনি।

তাঁর ‘জনপ্রিয়তা’র তুলনায় ভরেনি সভা, একথা মানছেন বিজেপি’রই একাংশ। তৃণমূলের কটাক্ষ, লোকই হয়নি তেমন। ডিসেম্বরের ১২ তারিখের ডেডলাইনে সভা করে তিনি নাম না করে আক্রমণ করলেন বিজেপিরই নেতা দিলীপ ঘোষকে। উল্লেখ্য, ‘দিলীপ বিজেপি’ এবং ‘শুভেন্দু বিজেপি’ আলাদা শিবির হিসেবেই পরিচিত। এদিন শুভেন্দু সেই দিলীপকেই কটাক্ষ করলেন। বললেন, ‘আমি মর্নিংওয়াকে গিয়ে যা খুশি বলি না’। সেই রেশ টেনেই বলেন, ‘ভেবে কথা বলি’। উল্লেখ্য, নিয়মিত মর্নিংওয়াকে গিয়ে বক্তব্য রাখার জন্য বিখ্যাত দিলীপ ঘোষ। তাঁকেই বেশ কয়েক মাস আগে সেন্সর করেছিল দল। অন্যদিকে, আজ সকালেই দিলীপ ঘোষ বলেছিলেন, ‘আজ কিছু হবে বলে তো মনে হয় না’। তিনি এও বলেছিলেন, ধেড়ে ইঁদুর ধরা পড়বে আদালতের নির্দেশে। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূল থেকে কেউ বিজেপি’তে যোগ দেবেন না। মানে, কার্যত শুভেন্দু’র দাবিকে উড়িয়ে দিলেছিলেন দিলীপ। সেই রাগেই কি প্রকাশ্য সভা থেকে দিলীপকেই বিঁধলেন শুভেন্দু? নেটিজেনরা বলছেন, এ তো ১২ ডিসেম্বর বিজেপির প্রকাশ্য দ্বন্দ্ব।

এদিন শুভেন্দু বলেন, ‘আমি সরকার ফেলব বলিনি’। তারপরেই বলেন, ‘চোর-ডাকাতদের নিয়ে আমরা সরকার গড়ি না’। এদিন তিনি আরও বলেন, বড় ডাকাত- ধেড়ে ইঁদুররা জেলে যাবেন।  এদিন শুভেন্দু’র দাবি ছিল, তিনি গিমিকে বিশ্বাস করেন না। আর তৃণমূলের কটাক্ষ, ‘হালে পানি না পেয়ে ওঁ গিমিক ছড়ান। জনগণ ধরে নিয়েছে সেই ভাঁওতা’।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, অন্যান্য রাজ্যের মত বঙ্গে সরকার ফেলা সম্ভব নয় বিজেপি’র। শুধু তাই নয়, বাংলা জুড়ে ‘বিজেপি ছাড়ো’ ধাক্কা কাটিয়ে ওঠাও মুশকিল পদ্মশিবিরের। এর আগেও ‘ডিসেম্বর ডেডলাইন’ প্রসঙ্গে ‘চাপ’ বুঝতে পেরে শুভেন্দু বলেছিলেন, সরকার পরিবর্তন করা হবে বলা হয়নি। বলা হয়েছিল, কাজ করতে দেওয়া হবে না। তারপর বলেছিলেন, আদালতের রায় ডিএ দিতে হবে হলে, তা না দিতে পেরে এমনিই সরকার ছেড়ে পালাবে ওরা। এবারে আবারও শুভেন্দু  দিলেন সেই সাফাই। বললেন, ‘সরকার ফেলব বলিনি’।তৃণমূলের পাল্টা প্রশ্ন, ‘তবে লালনকে মারা হবে বলেছিলেন’? উল্লেখ্য, সিবিআই হেফাজতে থাকাকালীন আজ রহস্যমৃত্যু হয়েছে বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। 

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

আসন্ন বিধানসভায় দলের প্রার্থী হচ্ছেন…? কী বললেন দিলীপ ঘোষ

‘দলে আমার কোনও কাজ নেই ‘, মোদির সভায় ডাক না পাওয়ায় অভিমানী দিলীপ

ফের মোদির সভায় ব্রাত্য, পাত্তাই দিলেন না দিলীপ ঘোষ

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘ঘাটালে বন্যা হলেই দেব-দর্শন হয়’, তৃণমূলের ‘নায়ক’ সাংসদকে খোঁচা দিলীপের

২৬ সালের ভোটের পর উপমুখ্যমন্ত্রী কে হবেন? বড় ইঙ্গিত দিলীপের

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00