Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাইফোঁটার পরেই বাস ভাড়া নিয়ে বৈঠকে বসছেন পরিবহণমন্ত্রী

বাসমালিকদের সঙ্গে আলোচনা করার পর তাঁদের সমস্যা এবং দাবিদাওয়া জেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলবেন। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসমালিকদের বক্তব্য, ভাড়া না বাড়লে অচিরেই আরও বাস বন্ধ হয়ে যাবে। এমনিতেই ক্রমাগত বাড়তে থাকা ডিজেলের দামে জেরবার বাসমালিকরা। এর উপর দীর্ঘ দিন লকডাউন থাকা এবং করোনা বিধিনিষেধের জেরে হিমশিম অবস্থা তাঁদের। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও বেশি দামে বিকোচ্ছে কালো সোনা। অথচ ২০১৮-র ৮ জুনের পর রাজ্যে আর বাস ভাড়া বাড়েনি। ফলে অনেকেই লোকসানের বোঝা সামলাতে না পেরে তুলে নিয়েছেন বাস। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্য়ায় পড়েছেন আম জনতা থেকে অফিসযাত্রীরা। এই পরিস্থিতিতে ভাঁইফোটার পরেই বাস-মালিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

জানা যাচ্ছে, বাসমালিকদের সঙ্গে আলোচনা করার পর তাঁদের সমস্যা এবং দাবিদাওয়া জেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলবেন। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। তবে বাসভাড়া বাড়ানো হবে কিনা সেটা এখনই জানাতে পারেননি পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার তিনি বলেন, যে ভাবে ডিজেলের দাম বাড়ছে, তাতে বাস-মালিকদের সত্যিই সমস্যা হচ্ছে। ঠিক কী কী সমস্যা তাঁদের হচ্ছে, তা জানর চেষ্টা করবো। অপরদিকে, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় কার্যত হুমকির সুরেই বলেন, ‘গাড়ি তো আর জলে চলে না। পেট্রল-ডিজেলের এই মূল্যবৃদ্ধির জেরে গাড়ি বের করা অসম্ভব হয়ে পড়ছে। এই মুহূর্তে ভাড়া নিয়ে ইতিবাচক পদক্ষেপ না করা হলে বাস চালানো সম্ভব হবে না। বাস মালিক সংগঠনের আরও দাবি, প্রয়োজনে মোটর ভেহিকেল আইন পরিবর্তন করা হোক। যাতে অটোর মতো আমরাও বাজারদর অনুযায়ী ভাড়া বৃদ্ধি করতে পারি।

বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা, একে বাঁচানোর ডাক দিলেন ফিরহাদ হাকিম

‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

উত্তরপাড়ায় কর্মসূচিতে গিয়ে কাঞ্চনের নামে ভুরিভুরি অভিযোগ শুনলেন ফিরহাদ

‘দেশকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি অবদান বাঙালিদের, আজ তারাই অপমানিত’: ফিরহাদ হাকিম

ধাপা এবং গড়িয়া ঢালাই ব্রিজ দুটো জল প্রকল্পের কাজ জানুয়ারিতে শেষ হবে, ঘোষণা মেয়রের

‘আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতি করে নির্যাতিতাকেই ছোট করা হচ্ছে’, নবান্ন অভিযানকে বিঁধলেন ফিরহাদ

‘হারনেওয়ালে কো বাহানা চাহিয়ে’, বিজেপি কটাক্ষ ফিরহাদের

বোলপুরে কবিগুরুর ছবি ও বাংলা অক্ষরের কাটআউট হাতে ভাষা আন্দোলনে মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00