Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের চমক, এবার দুয়ারে সরকারেই জানানো যাবে অভিযোগ

পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগকেই হাতিয়ার করছে জোড়াফুল সরকার। রাজ্য সরকার মনে করছে, নয়া পরিষেবায় উপকৃত হবেন সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পঞ্চায়েত নির্বাচন (PANCHAYET ELECTION)। এদিকে, গত ১ নভেম্বর থেকে আবারও শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ (DUARE SARKAR)। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার (STATE GOVT.)। উল্লেখ্য, সম্প্রতি একাধিক নয়া পরিষেবা চালু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে।

জানা গিয়েছে, এবার থেকে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই। আর সমস্ত সমস্যার সমাধান করা হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই। উল্লেখ্য, এবারে ক্যাম্প থেকেই মিলছে বিদ্যুৎ ও পাট্টা পরিষেবা। শুধু তাই নয়, ক্যাম্পে বিদ্যুৎ বিলের বকেয়া টাকা জমা দিলে ছাড় মিলতে পারে ৫০ শতাংশ পর্যন্ত। কৃষি ও সেচ বিদ্যুতেও মিলছে বিশেষ ছাড়। এমনকি এবারে বিশেষ সুবিধা মিলছে ‘ই-রেশন কার্ড’। অনলাইনেই হবে ভেরিফিকেশন। নয়া একাধিক পরিষেবার পরে এবার যুক্ত হল ‘অভিযোগ পরিষেবা’। সরাসরি বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ জানানো যাবে এই ক্যাম্প থেকেই।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’। সাধারণ মানুষরা এই পরিষেবায় উপকৃত হয়েছেন। জনগণের কাছে আর সুবিধা পৌঁছে দিতে সম্প্রতি বাড়ানো হয়েছে আরও বিভিন্ন পরিষেবা। বিভিন্ন অভিযোগের সমাধানেও এবার উদ্যোগী হল নবান্ন (NABANNA)। প্রসঙ্গত, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ১০০ দিনের কাজ, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পে বিশেষ জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে জোর দেওয়া হয়েছে নতুন পরিষেবাগুলির দিকেও। অন্যদিকে গত ১ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলছে পাড়ায় সমাধান কর্মসূচি। উল্লেখ্য, রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প ইতিমধ্যেই অর্জন করেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিভাগে সেরার পুরস্কার।

পঞ্চায়েত নির্বাচন হতে পারে আগামী ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে। তার আগে জনসংযোগকেই হাতিয়ার করছে জোড়াফুল সরকার। রাজ্য সরকার মনে করছে, নয়া পরিষেবায় উপকৃত হবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: দুয়ারে সরকারে বকেয়া বিদ্যুৎ বিলে মিলতে পারে ৫০ শতাংশ ছাড়

 

 

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00